somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কদু মিয়া বনাম জিয়াউর রহমান

২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।
আমার প্রতিবেশী কদু মিয়া ফেসবুকে আমারে গালি দিলে আমার তেমন ক্ষতি হবে না, লাভও হবে না। কিন্তু এলন মাস্ক আমারে গালি দিয়া টুইট করলে আমার লাভ আর লাভ।

কদু মিয়া আমারে গালি দিলে আমি না দেখার ভান করবো, রিপ্লাই দেবোই না, কত কদু মিয়া আমারে উদ্যেশ্য কইরা লেখে কিন্তু আমি এদেরকে গোনায়ই ধরি না, কিন্তু এলন মাস্করে রিটুইটে 'টেসলা গাড়ির ব্যাটারি ভালা না' ' জন্মনিয়ন্ত্রণ কর ব্যাটা' বা 'Amber Heard খুব ভালো মেয়ে' লিখবো, চ বর্গীয় গালিও দিতে পারি।

কদু মিয়ারে শত্রু বানাইয়া লাভ নাই, এলন মাস্করে বানাইয়া লাভ আছে। আবার আমি যদি আম্রিকায় বড় ব্যবসায়ী হইতাম তাইলে এলন মাস্করে শত্রু বানাইতাম না, তখন লস হইতো।

২। এক সমন্বয়ক জিয়াউর রহমানের নামে কি জানি কইছে, এখন বিএনপির কি করা উচিৎ? বিএনপির কি উচিৎ তারে কাউন্টার দেওয়া? না-কি ইগনোর করা? আমার মতে ইগনোর করা।

সমন্বয়কটা হইছে কদু মিয়া, বিএনপি এরে রিপ্লাই দিলে বিএনপি কদু মিয়ার লেভেলে নাইমা যাইবো। বিএনপির উচিৎ এলন মাস্কের লেভেলে থাকা। কদু মিয়া কিছুদিন বকবক কইরা ক্লান্ত হইয়া যাইবো।

আমি তো বিএনপির কত সমালোচনা করছি, বিএনপি কি আমারে রিপ্লাই দিছে? না। কেনো দেয়নাই? কারণ তারা আমার লেখা দেখেনাই এবং আমি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেউ না। যদি রিপ্লাই দিতো তাইলে গুরুত্বপূর্ণ হইয়া উঠতাম। সমন্বয়কটারে রিপ্লাই দিয়া গুরুত্বপূর্ণ বানানো যাবে না। এটা একটা ট্রাপ, ট্রাপে পা দেওয়া যাবে না।

তসলিমা নাসরিনের মতো কদু মিয়ারে মোল্লারা রিপ্লাই দিয়া সেলেব্রিটি বানায় দিছে, তার মাথার দাম নির্ধারণ কইরা মোছাম্মত জরিনা থেকে তারে মিস জেরিন বানায় দিছে।

৩।
'beef' মানে শুধু গরুর মাংস না, স্লাং ভাষায় বিফ মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রবলেম বা আর্গুমেন্টও বুঝায়। সহজ করে বললে দুই ব্যক্তির মধ্যে কথা চালাচালি বা একজনের আরেকজনের নিন্দা করাকে বিফ বলে।

সেলেব্রিটিদের মধ্যে হরহামেশা বিফ চলে, টুপাক বনাম বিগি থেকে শুরু করে বর্তমানের ড্রেইক বনাম কেন্ড্রিক লামাররদের বিফ তো ব্যপক জমজমাট।
নিকি মিনাজ 'yes i do the cooking, yes i do the cleanig' গাইছিলো, কার্ডি বি কাউন্টার গাইছে 'i don’t cook, i don't clean, but let me tell you how i got the ring'। তাদের বিফও জমজমাট।

বিফ খারাপ না, ভালো মার্কেটিং স্ট্রাটেজি। তো সেলেব্রিটিরা সাধারণত তাদের নিজেদের লেভেলের কারো সাথে বিফে যায়, লেভেলের বিস্তর ফারাক আছে এরকম কারো সাথে তারা বিফে যায় না।

বিএনপির উচিৎ লেভেল বুঝে বিফে যাওয়া।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×