somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার কেমন চলছে বলো?

২২ শে মে, ২০২০ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমায় ছাড়া ভালোই আছি
একটু বোধহয় আনমনা
দিন কেঁটে যায় এই ভেবে যে
কাল থেকে আর ভাববো না।।


বৃষ্টি এলে আমার এখন
শুকনো কাপড় বাইরে থাকে

পাইনা খুঁজে সেসব মোটেও
যেসব চোখের সামনে থাকে

হরহামেশাই ছোট্ট কাজে
কাজ ভুলে যাই দরকারি

হালকা গরম করতে দিয়ে
ঝোল পুড়ে যায় তরকারি

সময় ঘড়ি আমার এখন
একটু বুঝি খাপছাড়া
দুপুর আসে বিকাল শেষে
সন্ধ্যা আসে ভোরবেলা

এখন আমি সকাল ভেবে
বিকেল হলেই ব্রাশ করি
মধ্যরাতে ব্যাগ ঝুলিয়ে
কলেজে যাই ক্লাস করি


বইয়ের পাতা ধূসর হয়ে
উড়তে থাকে চারপাশে
অংক খাতায় ছন্দ লিখে
প্রমাণ করি ডানপাশে।।


কাল থেকে সব চলবে আবার
তোমায় নিয়ে ভাববো না
আমার কোনো সমস্যা নেই
দেয়াল ঘড়িই আনমনা।।

মনোযোগ দেবো সবকিছুতে
আছে যত অন্য কাজ
ব্যবসা দেবো, মাছ ধরবো
করবো সকল বাড়ির কাজ।।


চাঁদের খবর রাখবো না আর
আঁকবো না মেঘ আকাশপানে
ফুলের গন্ধে পথ হারিয়ে
দেবো না সুর বাউল গানে।।


হচ্ছে ভীষণ আদিখ্যেতা
ছাড়বো ভেবেই ধরছি আরো
দেখলে তো আমি ভালোই আছি
তোমার কেমন চলছে বলো?
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ ভোর ৫:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×