আমি ভাই প্রফেশনাল মানুষ নই। শুনে যা মনে হয়েছে তাই লেখলাম।
আগামী-
ইন্ট্রো টা শুনলেই রক্ত গরম হওয়া শুরু হয়। একটু পর কিবোর্ডের কাজ টাও দুর্দান্ত লাগে। অ্যালবাম এর লীডিং ট্র্যাক হিসেবে বেশ মানিয়েছে। সব মিলিয়ে শুনার মতই একটা গান। লিরিক্স টাও অসম্ভব সুন্দর।
না-
এই গানের ইন্ট্রোও জোস!! লিরিক্স টাও অসাধারণ বাট মিজান এর আওয়াজের সাথে ঠিক মানায়নি বলেই মনে হল। তবে কম্পোজিশন ওয়ারফেইজ হিসেবে সার্থক। শুধুমাত্র কম্পোজিশন শোনার জন্যও গানটা শোনা যায়। ৩ মিনিট হওয়ার ঠিক আগে যে সলো শুরু হয়!!!!!
রূপকথা-
এটা আগের দুটো গানের তুলনায় বেশ স্লো একটা গান। কেন জানি এই অ্যালবাম এর সবগুলো ইন্ট্রো ভাল লাগে...এই গানটা শুনলে কেন জানি "যত দূরে" মনে পড়ে যায়। অনেকটা একইরকম বলে হয়তো। "যত দূরে" এর মত এই গানটাও জনপ্রিয় হবে বলেই আমার ধারণা।
পূর্ণতা-
এটাও তুলনামূলক স্লো একটা গান। ইন্ট্রোটার কথা বাদই দিলাম। অন্য গানগুলোর মত এর ইন্ট্রোটাও অসাধারণ। মাঝে ২ মিনিট ১০ সেকেন্ড এর পর কিবোর্ডের অংশটুকু খুব ভালো লাগে। এই অ্যালবাম এর অন্যতম সেরা একটা গান। শুনে ভাল না লেগে পারবে না-বাজি ধরতে পারি
যেদিন-
পুরো গানটাই কিবোর্ড এর উপর। সিম্পলি ম্যাজেস্টিক। লিরিক্স আর মিজান এর আওয়াজ একে অপরের পরিপূরক। একটা কথাই বলতে পারি-হাসলে সকাল,আবার হবে দেখা
সত্য-
এই গান এর কম্পোজিশন একটু বেশিই অসাধারণ। এই গান নিয়ে কমেন্ট করার দুঃসাহস করছি না। ওয়ারফেইজ এর সর্বকালের সেরা গানগুলোর মধ্যে থাকবে-এতে কোন সন্দেহ নেই।
প্রজন্ম ২০১২-
শেষের দিকে আরেকটা বেশ ফাস্ট গান। আমার বেশ ভালই লেগেছে। নতুন প্রজন্মের বেশ ভালই লাগবে। আড়াই মিনিটের মাথায় যে গিটার সলো টা বাজে,সেটার বাদক কে সেটা জানি না...কিন্তু অসাধারণ। শেষের দিকের পাগলামির গুলো সিম্পলি অসাধারণ
জনস্রোত-
একটু ভিন্ন ধাঁচের সুর। সবার ভাল নাও লাগতে পারে,কিন্তু আমার বেশ ভাল লেগেছে। কম্পোজিশনটাও ওয়ারফেইজসুলভ। অসাধারণ। গিটার সলো গুলো ভাল লাগার মত।
প্রতীক্ষা-
আগের অ্যালবাম এর "তোমাকে" টাইপ গান। "পচন ধরে মনে,শরীরে...কবে আসবে ফিরে ভালবাসা" লাইন গুলো মানুষের মুখে মুখে ফিরবে বলে মনে হচ্ছে
বাংলালিংক টিউন-
একটু মজা নিচ্ছি আরকি।
লিরিক্স এর জন্য Click This Link এ যেতে পারেন। আরেকটা কথা...ডাউনলোড না করে সিডি কিনলেই ভাল হয়। আমাদের জন্য তারা গান ২৯ বছর ধরে গান গেয়ে যাচ্ছে...তাদের জন্য অন্তত এটুকু করা উচিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



