somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সব কিছু তুমিময়
-------------- মোঃ রুহুল আমীন ।
কেন যে এমন হয় !
যখন যে দিকে তাকাই,
যা কিছু দেখি,
তার সব কিছুতেই তুমি,
সব কিছু তুমিময় ।
বনানীর সবুজে তুমি,
অনন্ত যৌবনা অপ্সরা ;
কুসুমের কুঁড়িতে কুঁড়িতে
লালিত কৌমার্য্য তোমার,
লালিত্যে ললিত লাবনি,
ললৎ পাপড়িদলে
খেলে অপাঙ্গ আঁখিঠার,
সৌরভে সমঙ্গা কুন্তলসুবাস-
মধুপ সমাকুল ।
মৃগাঙ্কে নিশিথে তুমি বিধুমুখী,
তারকিনী শাড়িতে নব স্বর্বধু-
জগজ্জয়িনী অপরূপা,
শাদ্বলে সুভগা শর্বরী জাগরী
বেলোয়ারী জোছনায় ।
সাগরের নিঃসীমে নিলীন
তোমার হৃদয় অপার,
অতল জলঙ্গা নীলে
তুমি অমূল্য নীলকান্তমণি-
তরঙ্গশৃঙ্গে ঝলমল,
কোমল জলকুন্তলে
তোমার গোপন বাসনা
আন্দোলিত ঢেউয়ের
তালে তালে ।
সুবর্ণ স্বর্ণলতায়
তুমি হেমাঙ্গী হেমলতা,
বিম্বে বিম্বিত তোমার
লালিম ওষ্ঠাধর,
রক্তজবায় বিনোদ বেণীর
লালফিতার ঝুঁটি ।
কোকিলার কন্ঠে বনে
তোমার সুমধু্র কুহরণ,
উতাল ফাগুন বাতাসে
সর্বাঙ্গে স্পন্দিত্ স্পর্শ তোমার ,
কামোষ্ণ নিবিড় নিশ্বাসে
সুবোধ্য আসঙ্গ মিলন অভিলাস
নিজন নিকুঞ্জে বিজনে ।
কৃষ্ণচূড়ার অলক্ত ফাগে
কামরাঙ্গা তুমি-
যৌবনবতী কুমারী চঞ্চলা,
অনঙ্গ অঙ্গভঙ্গিতে সমর্পিতা
আমার বাহুডোরে ।
দিগন্ত কটিতে তোমার
আমার সাপটেধরা
বাহুর বেষ্টনী;
উর্মিল ফসলের মাঠে
নন্দিত ছন্দে ছন্দিত
তোমার সুরঙ্গী পথচলা;
মান্দারবনের বিচিত্র পত্রপল্লবে
চিত্রিত তোমার
কামদার শাড়ির আঁচল-
স্নিগ্ধ শীতল সামিয়ানা,
সুজনি সজ্জিত শয্যাস্তরণ
শ্রমক্লান্ত নিদেল দুপুরে ।
সঘন শ্রাবন অম্বরে
তুমি কন্যা মেঘবতী-
সুকেশিনী এলোকেশী;
কমলকোরকে সরোবরে
তোমার আয়তলোচন
নীরদবরণ মেঘছায়;
অঝোর আসারে তাতে
আনন্দাশ্রুর অমিয় বর্ষণ,
গা-লেপটানো তিমিত কাঁচলে
তুমি লাজুক লজ্জাবতী,
দূর্বাদলে অবলুন্ঠিতা,
জড়সড় ।
ঊষার অরুণ উষ্ণীষে
তোমার প্রেমের প্রথম বিভাস,
বিতত শিশিরে শিশিরে
বীতংসের প্রায়;
নিশিথে নীরবে ঝরিত শেফালী
প্রভাতে তোমার নৈবদ্য প্রেমের;
দিনান্তে সাঁঝের সাজিতে
বিচিত যতনে যত সোহাগ আদর,
রাতের প্রহরে প্রহরে একে একে
তার অকাতর নিবেদন ।
নিঘুম নিশুতি নিশির
নিঃশব্দ নিঝুম যামে
মর্মরে ঝর্ঝরে ঝংকৃত
তোমার নূপুর-ঝমর;
তটিনীর ছলচ্ছলে, জলকল্লোলে
স্বনিত অবিরাম বিশ্রম্ভালাপ
একান্তে নিভৃত বাসরে ।
রাতের কুহোরে বাহিরে
গগনের তারায় তারায়
জোনাকির বুকে
হরষে দীপ্যময়
দুচোখের দীপ্তি তোমার ।
কোথা নেই তুমি,
তোমার আবহ !
---*---
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×