কবিতা
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্রান্ত বিলাপ
-------------- মোঃ রুহুল আমীন ।
হে শ্রাবণ,
এবার ক্ষান্ত দাও,
থামাও ক্রন্দন বিলাপ,
বর্ষণ সিক্ত শ্রান্ত বাতাসেরে
দাও বহিবারে তার মত;
আর বিশ্রান্ত বিলাসে তুমি নিজে
স্থিত হও গিরিশৃঙ্গে কিংবা
অর্ণবে ।
সুভদ্রা ভাদরেরে বরিবার
দাও অবসর ।
দুঃখ যদি থেকে থাকে কিছু,
তার দায় সবটুকু আমার -
আমাকে তা দাও বহিবারে ।
তোমার নিধেয় যত
নির্ভাবনায় রেখে যাও
আমার এই অন্তর গোলায় ।
গগনের গলদশ্রু থাকুক সঞ্চিত
আমার নয়ন নিপানে,
বিজুরী বিদ্যুৎ
গচ্ছিত রেখে যাও
আমার দু'চোখে ।
আর বজ্র নিনাদ ?
থাকুক তা কুলুপ-আটা
শীর্ণ আমার কণ্ঠনালীতে ।
অনেক কেঁদেছ তুমি একা !
এবার আমারে দাও কাঁদিবারে
নিভৃতে নীরবে ।
ফিরে যাও তুমি,
নিশ্চিন্তে ঘুমাও
জ্যোৎস্নার নিবিড় আলিঙ্গনে ।
তোমার গচ্ছিত ধন যত,
যত অকৃপণ দা্ন,
অতন্দ্র নিগাবানসম
আমি তা অক্ষুন্ন রাখিব ।
তোমার পথ চেয়ে
কাটাব অনন্ত প্রহর
অক্লান্ত প্রতীক্ষায় ।
-----*----
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন