কবিটা
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হায় স্মৃতি
--------- মোঃ রুহুল আমীন
স্মৃতিরা নয় শিশির সদ্য:পাতী
কিংবা বুঁদবুঁদ,
নয় কোন দলিত পাপড়ি
নয়তো ঝরাপাতা ।
যেন শুধু
স্রোতস্বিনীর ক্ষীপ্র ধারায়
জাঁকে জাঁকে ভেসে আসা খড়কুটো,
তটান্তে স্তুপিকৃত, বালুচাপা ।
না হারায় নিতল সমুদ্রতলে,
না যায় উবে ঐ দূর নীরজায়;
নীরদসম না হয় নিঃশেষ
ফোঁটায় ফোঁটায় ।
অশ্রুর ফোয়ারা হয়ে
রয় নয়ন নিপানে,
মস্তিস্কের ভাজে ভাজে,
হৃদয়ের গ্রন্থিতে গ্রন্থিতে ।
রোমন্থিত হয় বার বার
কারণ-অকারণ ।
কষ্টের স্মৃতিরা
অশীল আসঞ্জনে আসক্তি বাড়ায়,
টেনে নামায়
অবক্ষয়ের পঙ্কিল নর্দমায়,
বয়ে আনে
নব নব অশিব অশেষ;
অযাচিত এনে দেয়
কষ্টের বিনিদ্র রজনী রজত ।
আর যত স্মৃতি সুখময়
অশ্রুর ধারা হয়ে
বয়ে যায় অভাগার চোখে
নিঃশব্দে নীরবে ।
---*---
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন