কবিতা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি কি উন্মাদ
---------------- মোঃ রুহুল আমীন ।
কিছু একটা হয়েছে আমার,
মগজে, নয়তো মননে !
নইলে কেন মনে হয়
স্বাধীনতার এতদিন পরও
আমার দুপায়ে বেড়ি,
হাতে হাতকড়া,
মুখে স্কচটেপ ।
চোখ-কান খোলা শুধু,
দেখতে শোনতে বাধা নেই,
কিন্তু করার নেই কিছুই ।
গণতন্ত্র আছে জানি দেশে ,
নির্বাচনও হয় দেখি,
কিন্তু এ ও বলাবলি করে,
এ তো নয় নির্বাচন,
নির্বাসন গণতন্ত্রের ।
দ্বিধান্বিত আমি !
ধর্মকর্ম আছে জানি, দেখি ।
পালনও করি
যখন যেমন
যতটুকু প্রয়োজন ।
আবার শুনি
আযান নাকি, বলে কেউ কেউ,
শব্দের দূষণ,
ঈদ নাকি বিলাস বিষাদিত,
কোরবানী-বলি নাকি
নির্মম পশুর নিধন,
অনাহুত রক্তের প্লাবন
পথে ঘাটে ।
আর পূজাপার্বন ?
সেও নাকি
শুধুই হৈহুল্লুর উলুধ্বনি,
অর্থের অনর্থক বিনাশ
আর প্রতিমার নামে
দেবতারই বিসর্জন
আনন্দ উল্লাসে ।
সম্প্রীতিরে মনে হয়
সুদূর সোনালী অতীত,
বর্তমান যেন জ্বলন্ত নরক,
জর্জড়িত সংঘাতে সংঘাতে ।
আসলে কি তাই ?
যদি তা না হয়,
আমার তবে হয়েছে কী ?
আমি কি উন্মাদ, পাগল ?
---*---
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন