আজ নিহত সেনা সদস্যদের জন্য অনেক অফার দেয়া হচ্ছে। টাকাপয়সা , ছেলে মেয়ের লেখা পড়ার খরচ, ফ্ল্যাট দেবার জন্য দাবী করা হয়েছে। হয়তো দেয়াও হবে। নিহত সেনা কর্মকর্তার পরিবার পরিজনদের দুর্দশা দেখে অনেকেই অশ্রু ধরে রাখতে পারে নি। নিশ্চয়ই এমন মৃত্যু কাম্য নয়। কিন্তু যে নিরীহ পথচারী মারা গেল সে কি পাবে? এরকম ঘটনায় অনেকেই নিহত হয়েছে। এরশাদের হাতে অনেক ছাত্র নিহত হয়েছে। জিয়ার আমলে ১৯টা বিদ্রোহের ১৮টা দমন করা হয়েছিল । তখন নিহত সাধারণ সৈনিকদের খবর কেউ কি জানে? আমার ধারণা কেউ জানে না। একজন আজ লিখেছেন শিক্ষকদের কথা। সরকারী কর্মচারীদের বেতনের কথা। বস্তুতই ভেবেছেন কি এই বেতনে কিভাবে সংসার চলবে? তারা কি বাধ্য হয়েই দূর্নীতি করে না? এই শ্রেনী বিভক্ত সমাজ টাকে আরও বেশী করে বিভক্ত করা হচ্ছে। সাধারণ মানুষ আর অসাধারণ মানুষে ভাগ করা হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা মরলে দেশের কিছুই আসে যায় না। সৈনিকের গুলিতে অথবা সিডরে মরলে কারও কিছু আসে যায় না। রিলিফ নিয়েও দুর্নীতি করা হয়। বার বার বলা হচ্ছে তার অফিসার, তারা অফিসার। আর আমরা কি? আমরা হলাম ব্লাডি সিভিলিয়ান। ছাগলের তিন নম্বর বাচ্চা।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।