পুঁজিপতিরাই আসল ক্ষমতার মালিক
০৩ রা মে, ২০০৯ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার ধানের দাম নির্ধারণ করে দিয়েছে ৫৬০ টাকা মন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে কৃষক সেই দাম পাচ্ছে না। কিছু ব্যবসায়ী বাজারে বসে দাম ঠিক করে রাখছে । আজ একজন কৃষকের কাছে শুনলাম যে তিনি মাত্র ৩২৫ টাকা দরে ধান বিক্রি করেছেন। অন্তত ৪০০ টাকা হলেও তার চলতো কিন্তু সম্পূর্ণ লোকসান দিয়ে তিনি আজ ধান বিক্রি করেছেন। এই ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রন করে এবং কৃষককে তাদের নির্ধারণ করা দামে ধান বিক্রি করতে বাধ্য করে। সরকার আসলে তাদের পক্ষে, সাধারন মানুষের পক্ষে নয়।
ঠিক এই ব্যবসায়ীরাই ইচ্ছেমত তেলের দাম, আটার দাম, ডালের দাম নিয়ন্ত্রন করে।
আসলে এই পুঁজিবাদী সমাজে পুঁজিপতিরাই আসল ক্ষমতার মালিক এবং প্রয়োগকারী। তারা যা ইচ্ছে প্রকাশ করে তাই হয়। আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে স্মরণ করছি পচা গম আটক করার পর পরই গমের/ আটার দাম বেড়ে গিয়েছিল। সরকার সারেন্ডার করার পরই দাম কমেছে। কিছুদিন পরেই আসছে রোজা। তখন দেখবেন ব্যবসায়ী/দোকানদারদের অত্যাচার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন