somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্ভিক্যাল ক্যান্সার

১১ ই মে, ২০০৯ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে ২০০৫ সালে সমগ্র পৃথিবীতে ৫,০০,০০০ মহিলা জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এর শতকরা ৯০ ভাগ রোগীই হচ্ছেন উন্নয়নশীল দেশের বাসিন্দা। ধারণা করা হয় যে পৃথিবীতে বর্তমানে প্রায় ১০,০০,০০০ মহিলা জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যাদের বেশীর ভাগই অজানা রয়ে গেছে বা রোগ নির্ণিত হলেও চিকিৎসা নেয়ার সুযোগ থেকে বঞ্চিত। ২০০৫ সালে ২,৬০,০০০ মহিলা জরায়ু মুখের ক্যান্সারে আক্রাšত হয়ে মারা গেছেন যার মধ্যে শতকরা ৯৫ ভাগই উন্নয়নশীল দেশের। মধ্য ও দক্ষিণ আমেরিকা, পূর্ব আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং মেলানেশিয়ায় এ রোগের প্রাদুর্ভাব বেশী। ভারতীয় উপ মহাদেশে মহিলাদের ক্যান্সারের শতকরা ২০ ভাগই জরায়ু মুখের ক্যান্সার।
জরায়ুর নীচের দিকের তিন ভাগের এক ভাগ অংশ কে জরায়ু মুখ বা সার্ভিক্স বলে আর এই অংশের ক্যান্সার কে সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার বলে।
পৃথিবীতে জরায়ু মুখের ক্যান্সার হচ্ছে মারাত্মক ক্যান্সার গুলোর মধ্যে ৫ম। বছরে প্রতি ১২৩ জনে ১ জন মহিলা এই রোগে আক্রান্ত হচ্ছেন।

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের একটি ভাইরাস দ্বারা সংক্রমণ এই রোগের একটি অন্যতম প্রধাণ রিস্ক ফ্যাক্টর। যেহেতু এই ভাইরাস দ্বারা সংক্রমণ হতেই হবে তাই বর্তমানে জরায়ু মুখের ক্যান্সার কে যৌন বাহিত রোগ হিসাবে চিহ্নিত করা হয়।
অল্প বয়সে বিশেষ করে ১৭ বৎসর বয়সের আগে যৌন জীবনে অভ্যস্ত হওয়া, যারা বহুগামী বা যাদের যৌন সঙ্গী বহুগামী; অল্প বয়সে বিয়ে, বহু সন্তান প্রসব, ধূমপান, রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়া এবং এইডস রোগে আক্রান্ত, হারপেস সিমপ্লেক্স ভাইরাস সংক্রমণ, হরমোন চিকিৎসা, নিম্নবিত্ত সমাজের মহিলারা এবং যাদের পারিবারিক ইতিহাস রয়েছে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী। অবিবাহিত বা যারা যৌন জীবন যাপন করে না তারা আক্রান্ত হন না বললেই চলে। নান দের মধ্যে এ রোগের দেখা পাওয়া যায় না বললেই চলে ।
সাধারণত ৩০ বৎসর বয়সের আগে মহিলারা এরোগে আক্রান্ত হন না। ৪০ বৎসর এবং এর আশেপাশের বয়সে বেশী আক্রন্ত হন। ৫০ থেকে ৬০ বৎসর বয়সে রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশী।

প্রাথমিক পর্যায়ে এ রোগের কোন লণ দেখা যায় না। রোগ বৃদ্ধির সাথে সাথে লণ গুলো প্রকাশ পেতে থাকে। যোনীপথে অস্বাভাবিক রক্ত রণ বিশেষ করে যৌন ক্রিয়ার পরে বা মাসিকের সময় অতিরিক্ত রক্ত রণ, দুই মাসিকের মধ্যে রক্ত রণ, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের হঠাৎ রক্ত রণ এবং সাদা স্রাব হওয়া এ রোগের লণ। যদিও এ সব লণ অন্যান্য ক্ষেত্রেও দেখা যেতে পারে তবে রোগীর ইতিহাস এবং পরীক্ষা নিরীক্ষা করে এ রোগ সম্পর্কে নিশ্চিত হতে হবে। এছাড়া যৌন মিলনের সময় ব্যাথা এবং পরবর্তীতে রোগ ছড়িয়ে গেলে অন্যান্য লণ গুলো দেখা যায় যেমন অরুচি, ওজন কমে যাওয়া, কান্তি , তলপেটে ব্যাথা, কোমড়ের পেছনে ব্যাথা, পায়ে ব্যাথা, যে কোন একটি পা ফুলে যাওয়া, যোনী পথে মল বা মূত্র বের হওয়া; এমন কি কাশি, জন্ডিস, পেটে পানি জমা, এবং হঠাৎ কোন হাড় ভেঙ্গে যেতে পারে।

রোগ নির্ণয় করার জন্য রোগীর ইতিহাস এবং শারীরিক পরীক্ষা করতে হবে এর পর বায়োপসী করে চুড়ান্ত ভাবে রোগ নির্ণয় করতে হবে। এছাড়া কতগুলো নিয়মিত পরীক্ষা করতে হবে যেমন রক্ত পরীক্ষা , লিভার ফাংশন টেষ্ট, কিডনি ফাংশন টেষ্ট, আলট্রসনোগ্রাম, সিটি স্ক্যাণ ইত্যাদি । একটি কথা লক্ষনীয় যে
জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত রোগী রা সাধারণত কিডনি নষ্ট হয়েই মৃত্যু বরণ করেন।

পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় এবং রোগের ষ্টেজ বা অবস্থা নির্ণয় করার পরে চিকিৎসা নিতে হবে। একেবারে প্রাথমিক পর্যায়ে লেজার রশ্মি দিয়ে চিকিৎসা করা যায় এছাড়া ক্রায়োসার্জারী নামের একটি পদ্ধতি রয়েছে। তার পরের পর্যায়ে অপারেশনের মাধ্যমে জরায়ু সম্পূর্ণ অপসারণ করতে হবে এবং তার পর রেডিওথেরাপী নিতে হবে। এর পরের পর্যায়ে রোগ ধরা পড়লে রেডিওথেরাপী নিতে হবে; আরও পরের পর্যায়ে অর্থাৎ রোগ যখন সাড়া শরীরে ছড়িয়ে পড়ছে তখন কেমোথেরাপী দিয়ে চিকিৎসা করতে হবে।
প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে ৫ বৎসর বেঁচে থাকার হার শতকরা প্রায় ৯০ ভাগ।

রোগ প্রতিরোধ -- রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রথমে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশে মাত্র ৪০ ভাগ মহিলা এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সম্পর্কে জানেন এবং মাত্র ২০ ভাগ মহিলা জানেন যে এটা জরায়ু মুখের ক্যান্সারের জন্য দায়ী। সবাইকে জানতে হবে ক্যান্সারের কারণ, ব্যাপকতা, এর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। মহিলা দের পাশাপাশি পুরুষদের ও জানতে হবে এর সম্পর্কে। কিছু নিয়ম মেনে চলা সবার জন্যই প্রয়োজন যেমন যৌন জীবন দেরী করে শুরু করুন, দেরীতে বিয়ে এবং প্রথম সন্তান নিন, কম সন্তান নিন, যৌন সঙ্গীর সংখ্যা কম রাখুন, যাদের যৌন সঙ্গী বেশী তাদের কে নিজের যৌন সঙ্গী করবেন না, স্ত্রী বা স্বামীর প্রতি বিশ্বস্ত থাকুন, কনডম ব্যবহার করুন, ধূমপান বর্জন করুন, যে কোন অসুখে দ্রুত চিকিৎসা নিন এবং ২৫ বৎসর বয়স হলেই স্ক্রীনিং বা বাছাই করন পরীক্ষা করুন। ভায়া এবং প্যাপ টেষ্ট নামের সহজ লভ্য পরীক্ষার মাধ্যমে সহজেই প্রাথমিক পর্যায়ে রোগ সম্পর্কে জানা যায় এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা নিয়ে সুস্থ থাকা যায়। আমেরিকান ক্যান্সার সোসাইটির সুপারিশ মতে ২১ বৎসর বয়স হলেই বা যৌন জীবন শুরুর ৩ বৎসরের মধ্যেই স্ক্রীনিং করা উচিৎ। প্রতি ৩ থেকে ৫ বৎসরে একবার করে স্ক্রীনিং করা উচিৎ।
বর্তমানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রতিরোধে একটি ভ্যাকসিন আবিস্কৃত এবং ব্যবহার শুরু হয়েছে। গার্ডাসিল নামের এই ভ্যাকসিন এফ ডি এ অনুমোদন দিয়েছে এবং এটি ৯ থেকে ২৬ বৎসর বয়সী মেয়েদের দেয়া হচ্ছে যারা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় নি। সচেতন হোন এবং সুস্থ থাকুন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×