somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

TEACH FOR BANGLADESH

১৮ ই জুন, ২০১২ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামটা ইংরেজীতে দিলাম যার বাংলা করলে অর্থ দাঁড়ায় বাংলাদেশের জন্য শিক্ষা। কথাটার ভাবার্থ বাংলার চেয়ে ইংরেজীতে ভাল আসে আর কর্মসূচীটার নাম ও "TEACH FOR BANGLADESH" তাই এই নামটাই ব্যবহার করলাম।
এবার মূল বক্তব্যে চলে আসি।গত ১৭ জুন সকাল ১০:৩০ ঘটিকায় AMERICAN INTERNATIONAL UNIVERSITY-BANGLADESH (AIUB) এর অডিটরিয়ামে "TEACH FOR BANGLADESH" এর সিইও মাইমুনা (নামটা ভুল হলে দুঃখিত) একটি সেমিনার করেন যার আয়োজন করে AIUB BUSINESS CLUB (ABC)।
অনুষ্ঠানে "TEACH FOR BANGLADESH" এর সিইও বলেন, "বাংলাদেশে শিক্ষা সংকট প্রকট আকার ধারন করেছে।আমাদের দেশে নাম লিখতে জানলেই তাকে শিক্ষিত বলা হয়।কিন্তু আমরা সবাই জানি নাম লিখতে জানলেই শিক্ষিত হওয়া যায় না।আর আমাদের গ্রামের শিক্ষা ব্যবস্থা তো আরো খারাপ।গ্রামের শিক্ষকরা যা বলেন তাঁর শিক্ষার্থীরা তা তোতা পাখির মত বলতে থাকে অর্থ না বুঝেই।"
উনি বিভিন্ন পরিসংখ্যান দেখিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দূর্দশার এবং এর কারন নিয়ে আলোচনা করেন।শিক্ষা ছাড়া কোনো দেশই বেশিদূর এগোতে পারে না।উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে শিক্ষার গুরুত্ব আলোচনা করে তিনি বলেন দেশের এই সংকটকালে আমাদের মত তরুন সমাজকে এগিয়ে আসতে হবে।এই জন্যই TEACH FOR BANGLADESH নামক কার্যক্রমটি শুরু হচ্ছে।

TEACH FOR BANGLADESH কি?

TEACH FOR BANGLADESH হল একটি কার্যক্রম যা দেশের শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের জন্য গঠিত।যা এখনও প্রচারাভিযানরত রয়েছে।এ বছরের শেষ দিকে এ কার্যক্রমে অংশগ্রহনের জন্য তরুনদের আহবান জানানো হবে এবং আগামী ২০১৪ সালের শুরুর দিক থেকেই এই কার্যক্রমের পাঠদান আরম্ভ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের কার্যক্রম বাংলাদেশে এখনও শুরু না হলেও TEACH FOR AMERICA, TEACH FOR RUSSIA, TEACH FOR CHILI, TEACH FOR JAPAN নামে পৃথিবীর বহুদেশে চালু রয়েছে।এবং সম্প্রতিকালে আমাদের পার্শ্ববর্তীদেশ ভারত ও পাকিস্তানেও শুরু হয়েছে।

কি হবে এই TEACH FOR BANGLADESH কার্যক্রমে?

এই কার্যক্রমে দেশে এবং বিদেশে অবস্থানরত সদ্য স্নাতক বা স্নাতকোত্তর বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়োগ দেয়া হবে দেশের শিক্ষাবঞ্চিত শিশুদের ইংরেজী এবং গণিতে মানসম্মত শিক্ষাদানের জন্য।শুধু ইংরেজী আর গণিত শিক্ষাদানই না বরং শিক্ষাদানের মাধ্যমে এইসব শিশুর মানসিক এবং বুদ্ধিবিকাশের সুযোগ করে দেয়াই হল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

কিভাবে চলবে এই TEACH FOR BANGLADESH কার্যক্রম?

এই কার্যক্রমে অংশগ্রহনে আগ্রহী তরুনদের ২ বছরের জন্য নিয়োগ দেয়া হবে।এই তরুনদের কাজ হবে বিভিন্ন বিদ্যালয়ে (যেগুলো ছিন্নমূল শিশুদের জন্য) পূর্ণকালীন (FULL-TIME) শিক্ষক হিসেবে যোগদান করে এই শিশুদের মানসম্মত শিক্ষাদান তথা এদের পূর্ণ মানসিক এবং বুদ্ধিবিকাশের সুযোগ করে দেয়া।

কেন তরুণরা তাদের জীবনের মূল্যবান ২ বছর এই কার্যক্রমের পেছনে ব্যয় করবে?বিনিময়ে তারা কি পাবে?

এই কার্যক্রমে অংশগ্রহনকারী তরুনদের মাসিক ১৮০০০-২০০০০ টাকা সম্মানী এবং ২ বছর শেষে সার্টিফিকেট দেয়া হবে। আর স্নাতকধারী যেসব শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রী নিতে দেশে বা দেশের বাইরে যেতে আগ্রহী তাদের এই সংস্থার সাথে জরিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সাহায্য করা হবে।

ব্যক্তিগতভাবে আমি এধরনের কার্যক্রমে অংশগ্রহনে আগ্রহী।কারন একটি স্বাধীনদেশের নাগরিক হিসেবে আমরা দেশকে কি দেই?কি দায়িত্ব পালন করি আমরা দেশের প্রতি?বছর বছর যে আয়কর তাও তো আমরা দেই না ঠিকমত।এখানে "TEACH FOR BANGLADESH" আমাদের দেশের জন্য কিছু করার সুযোগ করে দিচ্ছে।আমি মনে করি দেশের শিক্ষিত মেধাবী তরুন সমাজের এ ধরনের কার্যক্রমে অংশগ্রহনের জন্য এগিয়ে আসা উচিৎ।দেশ আমাদের, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও আমাদেরই।আসুন অন্যরা করবে এই মানসিকতার পরিবর্তন করে দেশের জন্য এবার আমরা কিছু করি।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১২ রাত ১১:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×