somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন বদলে দিই বদলে যাই

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশের হাতে লাঠি দেখলে, আমার বাঁ হাতের
কনুইয়ে চিন চিন করে ব্যথা করে। এর
পেছনে ছোট্ট একটা ইতিহাস আছে।
বুদ্ধিমান পাঠকদের সেই ইতিহাস
খুলে বলতে হবে না।
তারা ইতোমধ্যে ঘটনা ধরে ফেলেছেন।
তবে যেসব পাঠকদের কৌতুহল একটু বেশি,
তাদের উদ্দেশ্যে বলছি। পুলিশ
ভাইয়েরা একদা আমাকে মেরে বাঁ হাত জখম
করে দিয়েছিলেন। সেই জখম বহু আগে সেরেও
গেছে। কয়েক বছর হলো। তবু সেই
বেদনাবিধুর ঘটনার পর থেকে লাঠি দেখলেই
আমার হাত ব্যথা করে। এতেই প্রমাণিত হয়,
প্রেম, ব্যথা, বেদনা-এইসব মানবিক
অনুভূতি বিজ্ঞান মানে না।
যাই হোক, একটু আগে দেখলাম আমার এক
ফেসবুক বন্ধু দ্বীপ( আমাদের উন্মাদ গ্রুপেরও বন্ধু)
একটা ছবি শেয়ার করেছেন।
পুলিশের হাতে লাঠিওয়ালা ছবি।
যথারীতি ছবিটা দেখে আমার হাত ব্যথা শুরু
হলো। এরপর সেই ছবির বর্ণনা পড়লাম।
খুবই ইন্টারেস্টিং। সকালে বেশ
জোড়ালো বৃষ্টি হয়েছে। সেই
প্রভাতী বৃষ্টির ফলে রাস্তায়
পানি জমে যানজট লেগে গিয়েছিলো। ট্রাফিক
পুলিশ লাঠি দিয়ে ড্রেন খুঁচিয়ে লাইন ক্লিয়ার
করে দিয়েছেন। পানি ড্রেন বেয়ে চলে গিয়েছে।
রাস্তা ক্লিয়ার। যানজট ছুটেছে।
পুলিশি লাঠির এই জনহিতকর ব্যবহার
দেখে আমার হাতের ব্যথা দ্রুত চলে গেলে।
এই ঘটনা থেকে আমরা কি শিখলাম:
১. ড্রেন পরিষ্কার করা পুলিশের কাজ নয়।
তবু সেই ট্রাফিক পুলিশ ভাই তার হাতের
লাঠি দিয়ে একটুখানি ''খোঁচা'' মেরেছেন।
ইতিবাচক খোঁচা। একটি সামান্য খোঁচার ফল
হয়েছে দুর্দান্ত। দেশ ও দশের উপকার
হয়েছে।
২. আমার সেই ফেসবুক বন্ধু সেই
ছবিটি তুলে ফেসবুকে আপলোড
করে পুলিশকে ধন্যবাদ দিয়েছেন।
তিনি এটা না করলেও পারতেন। তিনি ব্যস্ত
মানুষ। তার অফিস আছে, কাজ আছে,
ব্যস্ততা আছে। তবু একটা পজিটিভ
ঘটনা তুলে এনে ফেসবুকে দেয়াও একজন
সুনাগরিকের লক্ষণ। এটাও এক ধরণের
ইতিবাচক ''খোঁচা"। ফেসবুকে এই
ছবিটি অন্য কোনো পুলিশ দেখলে, তিনিও
জনকল্যাণকর কাজে উৎসাহ পাবেন। তারও
মনে হবে মানুষ এবং সাংবাদিক পিটানোর
বাইরেও লাঠির অনেক কাজ রয়েছে।
ময়লা পানি দেখে তারাও উতলা হয়ে ড্রেন
খোঁচাবেন।
এটা দেখে হয়তো সিটি কর্পোরেশনের
কোনো লোক ভাবছেন, ছি ছি ছি। যে কাজ
আমরা করতে পারিনি, সে কাজ আরেক
ডিপার্টমেন্টের লোক করছেন। তারাও
খোঁচাখুচির সরঞ্জাম নিয়ে মাঠে নামবেন।
৩. আমরা প্রত্যেকে যদি একটু
এগিয়ে এসে আমাদের
চারপাশে সমস্যাগুলোকে নিজের
সমস্যা ভেবে একটু খোঁচাখুচি করি, লাইন
ক্লিয়ার করার চেষ্টা করি,
তাহলে ময়লা পানির মতোই অনেক
সমস্যা ড্রেন দিয়ে ''নিকাশ'' হয়ে যাবে।
এতে দেশ ও দশের উপকার বৈ অপকার
হবে না।
একটা ছোট্ট ছবি, অথচ কত কিছু শিখলাম
আমরা।
ধন্যবাদ ফটোগ্রাফারকে। ধন্যবাদ সেই
পুলিশ ভাইকে।
আর ... ছবিটা দেখুন। লাঠি হাতে এমন
কিউটি পুলিশ আগে কখনো দেখেছেন? ( লেখাটা সংগৃহীত | আমার ফেসবুক বন্ধু দ্বীপ এই লেখাটি কিছুক্ষণ আগে শেয়ার করেছিলেন | আমি শুধু ব্যথা বানানটি শুদ্ধ করেছি এবং লেখার ভিতরে দ্বীপের নাম ঢুকিয়ে দিয়েছি :-) )
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×