জিমেইল থেকে আরো বেশি সুবিধা পেতে বিশেষজ্ঞের ৫টি টিপস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বেশ শক্তিশালী এবং কাজের একটি ইমেইল প্রোগ্রাম জিমেইল। ২০০৪ সালে বেটা সংস্করণ বের হওয়ার পর থেকেই দারুণ জনপ্রিয় জিমেইল। কিন্তু এর কতটুকুই বা ব্যবহার করি আমরা। এই ইমেইলের আরো সুবিধা নিতে ৫টি টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা। এগুলো জেনে নিন। ১. ক্যালেন্ডার এন্ট্রি : ইমেইলে সামাজিক অনুষ্ঠান, জন্মদিন বা মিটিংয়ের প্রচুর পরিমাণে নিমন্ত্রণ আসলে এ ক্যালেন্ডারে এন্ট্রি দিয়ে রাখুন। নির্দিষ্ট সময়ে অ্যালার্ম পেয়ে যাবেন। তারিখের বোতামে ক্লিক করুন। 'অ্যাড টু ক্যালেন্ডার'-এর অপশন পাবেন। যে ক্যালেন্ডার আসবে সেখানে সব কাজের তালিকা দিন-তারিখ অনুযায়ী পূরণ করে রাখুন। ২. কন্ট্যাক্ট-এ কারো তথ্য জুড়ে দেওয়া : কোনো মানুষের তথ্য আপডেট করতে পারবেন এখানে। ডানে অ্যাড এর ওপরে তাকান। যেখানে চ্যাট করার অপশনটি রয়েছে সেখানেই নিচের দিকে 'এডিট কন্ট্যাক্ট ডিটেইল' অপশনে গিয়ে কারো তথ্য আপডেট করতে পারবেন। ৩. ইনকামিং মেইলগুলোকে লেবেলিং করা : সম্প্রতি গুগল ইমেইলগুলোকে আলাদা করেছে। প্রাইমারি ইমেইলে আপনার ব্যক্তিগত মেইল আসবে। সোশাল-এ পাবেন সোশাল সাইটের তথ্য। আর প্রোমোশনে রয়েছে আপনার নিউজলেটার বা কোথাও সাবসক্রাইপ করা সাইটগুলোর মেইল। এ ছাড়া কোন স্থানের ইমেইলকে অন্য ক্যাটাগরিতে আনতে চাইলে তাও সেন্ড করা যাবে। এটি করার সময় গুগল জানতে চাইবে তা ভবিষ্যতের জন্যেও করবেন কিনা। 'ইয়েস' বাটনে ক্লিক করলে পরের মেইলগুলো নতুন ক্যাটাগরিতে আসতে থাকবে। ৪. ফিল্টার ব্যবহার করা : ইমেইলগুলোকে ভাগ করতে বা কোন ধরনের ইমেইল আসবে বা আসবে না তা ফিল্টার করা যাবে। ইমেইল খুলে এর ডান পাশে ওপরে মোর-এ যান। সেখান থেকে 'ফিল্টার মেসেজ লাইক দিস' অপশনে ক্লিক করুন। যে উইন্ডো আসবে সেখানে 'ক্রিয়েট আ ফিল্টার' ক্লিক করুন। সেখানে নান অপশন সহ একটি বক্স আসবে। ইমেইলটির জন্য কী কী অপশন পছন্দ করবেন তা ঠিক করুন। এরপর থেকে এখানকার যাবতীয় ইমেইল আপনার ফিল্টার অনুযায়ী সেভ হতে থাকবে। ৫. রিপ্লাই এর মাধ্যমে সাবজেক্ট লাইন বদলানো : এ কাজের জন্য কোনো ইমেইলের রিপ্লাই-এ ক্লিক করুন। সেখানে নিচের দিকে নির্দেশিত তীর চিহ্ন দেখতে পাবেন যা রিপ্লাই তীরের পরই রয়েছে। ওই তীরে ক্লিক করলেই ইদার রিপ্লাই, রিপ্লাই অল, ফরওয়ার্ড এবং এডিট এর অপশন পাবেন। এখন সেখানে আরজেন্ট বা নিউ ইনফো বা যা চান তাই লিখে রিপ্লাই করতে পারেন। এর পরের ইমেইলে আপনার চাহিদা পূরণ করে তথ্য পাঠানো হবে। এভাবে জিমেইলের নানা সুবিধা ভোগ করতে থাকুন। সূত্র : টাইম
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রচন্ড রোদে
প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ
রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন
জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।