আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষে...
ধর্মসেনাঃ বস একটা জিনিস খেয়াল করছেন,আজকার ম্যাচে অশ্বিনের বল কেমন জানি ছুইড়া ছুইড়া মনে হইতেছিল৷
ইলিংওয়ার্থঃ আবে হালারপুত,তুই কি এইডা আজকা দ্যাকছস!আমিতো হেই কবে দিয়া দ্যাকতাছি৷ হালায় বহুত ছেয়ানা মাল৷ দ্যাহস না ক্যামনে ম্যাগি নুডুলস এর মত প্যাচাইয়া বল করে...৷
ধর্মঃ লন বস এক কাম করি,মাদুগালে ভাইর কাছে যাই...৷
ইলিঃ ল যাই৷ হেয় তো আবার তগো দেশী মানুষ৷ হেয় কি কয় হুইন্যা আহি...৷
অতঃপর...
মাদুগালঃ হায় চ্যাম্পস কি মনে কইরা...৷
: ওস্তাদ একখান কতা আছিল...৷
মাদুঃ কয়া ফালা...৷
: কইছিলাম কি,ঐ অশ্বিনের কতা৷পোলাডার বোলিং একশনডা কেমন জানি...৷
মাদুঃ দ্যাখ তরা যে কি কইবার চাইতাছস তা আমি বুঝিনা মনে করস৷ সবই বুঝি মাগার কিছুই করার নাইক্কা৷ যদি ভালোই ভালোই এলিট প্যানেলে থাকতে চাও তাইলে চাইপ্যা যাও৷ দেহস না তগো চাইয়া ভালো হইয়াও বাংলাদেশের এনামুল এহনো এলিট প্যানেলে ঢুকতে পারে নাই৷ আর সেনা,তরে কই, তুইতো সবই জানোস, এই ইন্ডিয়া আছে বইলা কিছু কইরা খাইতে পারতাছো৷ দেহস না ইন্ডিয়া আছে বইলা আমগো দ্যাশের এপোলো হাসপাতাল ক্যামনে কোপাইয়া ব্যবসা করতাছে৷ চাইপ্যা যাও৷ আরে পাগলা নিজের ভালো পাগলেও বোঝে৷৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


