somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিখা রহমান
কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"

নাকডাকা

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- তুই নাক ডাকিস!!
- চুপ থাক...আমি মোটেও নাক ডাকি না...
- হি হি!! তুই যা বাজে করে নাক ডাকিস...চিকন সুরে ভয়ে ভয়ে...মনে হয় থেমে থেমে বিল্লী কাঁদছে...হি হি!!

নেহা খুব রেগে গেলো “সবসময় বানিয়ে বানিয়ে এমন আজেবাজে কথা বলিস ক্যান? তুই কিভাবে জানিস আমি নাক ডাকি কিনা? কোন প্রমাণ আছে তোর কাছে?”

- জানি বলেইতো বলছি। মনে আছে গতমাসে জিনিয়ার গায়ে হলুদের আগের রাতে আমরা সব বন্ধুরা ওর বাসায় ছিলাম। তখনই তো তোর এই বিল্লীমার্কা নাসিকা বাঁশরী শুনলাম...হি হি!!
- আরেহ!! সেরাতে কি গাদাগাদি করে মেঝেতে বন্ধুরা ঘুমালাম। আর আমার তখন ঠান্ডাও লেগেছিলো...নাক দিয়ে পানি পড়ছিলো...মনে নেই তোর?

- এখনতো এইসব অজুহাত দিবিই...স্বীকার করে নিলে কি হয়? নাকডাকা তো কোন ফৌজদারী দন্ডবিধিতে অপরাধ না...আর তোর নাকডাকাতো শিল্পের পর্যায়ে পড়ে। মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে আর তুই বাজাস বাঁশী...হি হি হি!!
- প্রমাণ ছাড়া স্বীকার করবো কেন? প্রমাণ দে!!
- তুইতো এখনো পর্যন্ত একা ঘুমাস...প্রমাণ দেবো কিভাবে? সামনের মাসে রাহুলের কাছে জেনে নিস...বৌয়ের নাসিকা গর্জনে বাসররাতে বরের ঘুম নষ্ট...হি হি!!

ফোনের ওপাশে লিমার হাসি শুনে নেহার রাহে গা জ্বলে যাচ্ছে। ও নাকি নাক ডাকে!! রাহুলের সাথে ওর বিয়ের কথাবার্তা মাত্র পাকা হলো। সামনের মাসে বিয়ের তারিখও ঠিক। নেহা পুরো দিব্য চক্ষে দেখলো বাসর রাতে রাহুল অবাক হয়ে উঠে বসে আছে আর ও হা করে বিশ্রী শব্দে নাক ডাকছে। ছি ছি!! নেহার খুব বাজে লাগছে।

- আচ্ছা শোন...আসলেই জানতে চাই নাক ডাকি কিনা!! প্রমাণ পেলে স্বীকার করে নেবো...কথা দিচ্ছি।
- তুই বরং খালাম্মাকে বল একদিন তোর সাথে রাতে ঘুমাতে...উনি শুনে জানাবেন।
- কি যে বলিস না!! মা বুঝি রাত জেগে আমার নাক ডাকা শোনার জন্য বসে থাকবে। বললে ভাববে আমার মাথা নষ্ট! আর রাতে বাবাকে ছেড়ে মা আমার সাথে থাকবে না। বাবার শরীরটা আজকাল ভালো নেই জানিসইতো...ডায়েবেটিসটা খুব বেড়েছে।

- আইডিয়া হ্যাজ!! তুই ঘুমানোর আগে ফোনের ভয়েস রেকর্ডার অ্যাপটা অন করে রাখ। সকালে উঠে শুনে নিবি...ব্যাস ঝামেলা শেষ। আর শোন রেকর্ডিংটা আমাকে শোনাবি কিন্তু। নাকডাকা প্রমাণ হলে খাওয়াতে হবে...
- ধ্যাত!! এর মধ্যে আবার খাওয়া আসলো কিভাবে? আচ্ছা যা...নাক ডাকলে ট্রিট পাবি!! এখন রাখি...রাত হয়ে যাচ্ছে...ঘুমাবো!!

ফোন রেখে মনে মনে লিমাকে ভেংচি দিলো নেহা। নাক ডাকা রেকর্ড হলেও ও স্বীকার করবে নাকি!! বাপরে তাহলে আর দেখতে হবে না। লিমাটা যে ফাজিল!! উঠতে বসতে এই কথা শুনাতে শুনাতে জীবন ছারখার করে দেবে। এসির টেম্পেরাচারটা ঠিক করে দিয়ে সাইড টেবিলে ফোনটা রেখে ভয়েস ভয়েস রেকর্ডার অ্যাপটা অন করলো নেহা। রাত বারোটা বেজে গেছে...ক্লান্ত লাগছে। টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়েই ঘুমের রাজ্যে তলিয়ে গেলো ও।

হঠাৎ করেই ঘুম ভেঙে গেলো...এলার্ম বাজেনিতো!! ঘুমঘুম চোখে সাইড টেবিলের ডিজিটাল ঘড়ির দিকে তাকালো নেহা। অন্ধকারে লাল চক্ষু সংখ্যারা জ্বল জ্বল করে জানান দিচ্ছে এখন সবে রাত পোনে তিনটা। তিনঘন্টাও হয়নি ঘুমিয়েছে। আশ্চর্য!! ঘুম ভাংলো কেন? পানির পিপাসা হচ্ছে। নেহা চাদরের ভেতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের আলো জ্বাললো। উঠে বসে ল্যাম্পের সামনে রাখা পানির বোতল খুলে দু’তিন ঢোঁক খেলো। বোতলটা রাখতে যেতেই ফোনের দিকে চোখ পড়লো।

“আরেহ!! রেকর্ডিংটা শুনে দেখলে হয়।“ হাতে ফোন নিয়ে অ্যাপটা বন্ধ করে রেকর্ডিংটা স্পিকারে অন করলো নেহা। প্রথম দিকে আশেপাশের বাড়ি থেকে ভেসে আসা শব্দ, দূরের রাস্তার গাড়ির ঝাপসা শব্দ, এসির শোঁ শোঁ আওয়াজ!! নেহা রেকর্ডিংটা ফরোয়ার্ড করলো...প্রায় চল্লিশ মিনিট পরেও নাক ডাকার আওয়াজ নেই। ওর মুখ খুশী খুশী হয়ে গেলো...ও ঠিক জানতো!! লিমার যত্তোসব বানোয়াট কথা!!

অফ করে দিতে যেয়েও কি মনে করে নেহা রেকর্ডিংটা আরেকটু আগালো। একি!! হালকা একটা কিসের আওয়াজ? ওইতো শোনা যাচ্ছে...হালকা নাক ডাকার শব্দ, তালে তালে উঠছে নামছে। নেহার চোখে জল চলে এলো। ইশশ!! কি বিশ্রী করে নাক ডাকছে ও। আচ্ছা নাক ডাকা বন্ধ করার কি কোন উপায় আছে বা অষুধ? ভাবতে ভাবতেই হঠাৎ শোনে আরেকটা আওয়াজ। একি? এটা কিসের শব্দ? নেহার দমবন্ধ হয়ে গেলো। আরেকটা নাক ডাকার আওয়াজ? দু’জনের নাক ডাকা...তা কি করে হয়?

ভুল শুনেছে নিশ্চয়ই!! ফোনটা কানের কাছে নিয়ে এলো নেহা। নাহ!! এখনোতো একজোড়া নাসিকা গর্জনই...এ কিভাবে সম্ভব? আচমকা ফোনে একটা অচেনা শীতল কন্ঠ সাপের মতো হিসহিসিয়ে বলে উঠলো “বলেছিলাম না...তুমি নাক ডাকো!!”

নেহা ফোন ছুঁড়ে ফেলে দিলো। ওর বুক হাপরের মতো ওঠানামা করছে। ভয়ে আতঙ্কে ও নিঃশ্বাস নিতে পারছে না। মেঝেতে ফোনের দিকে তাকালো নেহা, চুরমার স্ক্রিণ!! ঠিক তক্ষুনি টেবিল ল্যাম্পের আলোটা দপ করে নিভে গেলো। আর...আর অন্ধকারে সেই অতিপ্রাকৃত স্বর নেহার কানের কাছে রক্ত জমাট করে হেসে উঠলো “হা হা হা...বলেছিলাম না...তুমি নাক ডাকো!!”

© শিখা রহমান

বিঃদ্রঃ আজ ৩১শে অক্টোবর। HAPPY HALLOWEEN!! :-B
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×