somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিখা রহমান
কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"

একটি মূক কবিতা

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই কবিতায় আমি ন্যায়বিচারের কথা বলবো না,
শব্দের পিচকিরিতে ছুঁড়বো না রাজনীতির রঙ।
বুলবুলের কন্ঠমাধুর্য বা জলোচ্ছাস নিয়েও কিছু বলবো না,
উন্নয়নকে ভাসাবো জোয়ারে।

এই কবিতায় মাৎস্য-মাংস, আমিষগন্ধের লেশমাত্র থাকবে না,
ফরমালিন মাখা পচনবিরোধী শব্দে সাজাবো ভেজষ বাগান।
রাষ্ট্রের সীমানা, জল-হাওয়ার সুষম বন্টন নিয়ে কিচ্ছুটি বলবো না,
কবিতা হবে মহতী বিশ্বনাগরিক, শান্তিতে নোবেলবিজয়ী অং সান সু চি।

এই কবিতায় পাঁকে ফোটাবো না পদ্ম,
শব্দের ধান নিয়ে স্বর্গে যাবো, তবু ঢেঁকি নেবো না।
এই কবিতায় অফেন্সের উত্তরে ডিফেন্সে খেলবো,
হাতুড়ি বাটালি কাস্তের সাথে এক কাতারে নামিয়ে আনবো না কলমকে।

এই কবিতায় বাসনার গন্ধ মুছে রাখবো ঝকঝকে ইচ্ছেকে,
স্বমেহন কি পরকীয়ার যৌন জানালার কবাট বন্ধ,
বিবাহে বিবাহে ভরে দেবো স্বপ্নকুঞ্জের শব্দভ্রমর।
চূড়ান্ত জলে মেশাবো না কস্তূরী কুচিকুচি, গলে যাওয়া গন্ধর্ব এক শরীর,
জমজ চাঁদের জোছনাকে ফুঁসলে ফুঁসলে জঙ্ঘার অন্ধকারে নিয়ে কবিতার কি লাভ!!

এই কবিতায় লজ্জাবনত ভাবের আড়াল সরাবো না ধীরে,
রাতকে এনকাউন্টারে কিংবা গুম করে নিয়ে যাবোই ভোরের কাছে,
কুয়াশায় মেশাবো না কুহক, কেরুর সাথে ভদকা,
স্পোর্টস চ্যানেলে গিয়ে খুঁজবো না ক্রিকেটে দেশের জয়,
‍অথবা ন্যাশনাল জিওগ্রাফিকে পরাক্রমশালী বাঘের হরিণ শিকার।

এই কবিতায় শব্দের নতুন চাক বা বাক্যবিন্যাসে চিক্যের বাণ ডাকবো না।
গুটি গুটি পায়ে হাঁটাবো না শব্দের সং,
এই কবিতায় আমি নতুন কিছুই বলবো না।
অসাড় মন নিয়ে কেবল দেখবো মেয়েমানুষ অথবা দেশ
কেমন সহজেই হাত পা ছড়িয়ে চিৎ রোজকার ধর্ষণের আগে...

©️ শিখা রহমান

(Artist: Christo Dagorov)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×