somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুদের জন্য ভাবনা! -২

১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন মনীষী দের শিশুদের বড় হওয়া নিয়ে বিভিন্ন মত রয়েছে।
তবে এর আগে দেয়া এরিকসনের ভাবনা টা সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব হতে অনুপ্রানীত।
আমরা জানি ফ্রয়েড জৈবিক বিকাশ বা যৌন বিকাশ নিয়ে উনার মনোবৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন। আজকে ফ্রয়েডের শিশু বিষয়ক ভাবনা প্রকাশ করব! :)





সিগমন্ড ফ্রয়েড;

সিগমন্ড ফ্রয়েড; ( ৬ মে ১৮৫৬ - ২৩ সেপ্টেম্বর ১৯৩৯) একজন অস্ট্রীয় স্নায়ুবিশারদ যিনি মনোবিশ্লেষণ এর প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত । ১৯৮১ সাল থেকে তিনি মানুষের মন নিয়ে গবেষণা করা শুরু করেন। তিনি মানুষের জৈবিক যুক্তির উপর ভিত্তি করে মানুষের বড় হবার একটি মডেল তৈরি করেন, যা তার মানুষের স্বাভাবিক উন্নয়ন মূলক তত্ত্ব হিসেবে পরিচিত।
শিশু উন্নয়ন বিদ্যার ক্ষেত্রে ফ্রয়েডের মনোজৈবিক তত্ত্বে শিশুদের ক্ষেত্রে ৩ টি স্তরের কথা বলেছেন। এ স্তর গুলো যৌন বিকাশ বা লিবিডো এর সাথে সম্পৃক্ত। অর্থাৎ যৌন বিকাশের সাথে শিশুর বিকাশের ধারা লক্ষ্য করেছেন তিনি। তাঁর মতে স্তরগুলো হল,

মুখসংক্রান্ত (০ – ১ বছর)

এখানে তিনি ব্যাখ্যা করেছেন যে শিশুদের সকল চাহিদা বা আকাঙ্ক্ষা থাকে ঠোঁট ও মুখে সীমাবদ্ধ। এ সময়ে শিশুর প্রথম প্রাপ্ত বস্তু হয় মায়ের স্তন এরপরে অভ্যাসগত ভাবে তার এই জ্ঞান আর বোধ প্রাপ্ত হয় যে সে সকল বস্তু মৌখিক ভাবে অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করে। যেমন আঙ্গুল চোষা , জিনিস মুখে দেয়া ইত্যাদি কাজের দ্বারা সে বাস্তব জ্ঞান নেবার চেষ্টা করে। অর্থাৎ প্রাথমিক ইন্দ্রিয়ের মাধ্যমে শিশু অভিজ্ঞতা নেয়। পরবর্তীতে কিছু দৃষ্টান্ত বা অভ্যাস স্বভাবগত হয় এমন যে, মুখে মুখে সরাসরি চুইং গাম চাবানো এবং পেন্সিলের সমাপ্তিতে চাবানো।এছাড়াও খাওয়া, চুম্বন ইত্যাদি। সঠিক ভাবে শিশুদের এই মৌখিক বিকাশ না ঘটালে প্রবর্তিতে কিছু স্বাভাবিক আচরণের ব্যাত্যয় দেখা যায়। যেমন ধূমপান।

পায়ুসংক্রান্ত (১- ৩ বছর)

এ সময় শিশুদের নিজেদের পায়ুর বিকাশ সম্পর্কে অবগত হওয়া শিখে, বর্জ্য নির্গমন শেষের পরিতৃপ্তির অনুভূতি বুঝে। এ সময় উদ্বেগ, দুশ্চিন্তা হতে কিছুটা জ্ঞান লাভ করে। যদি শিশুদের সঠিক উপায়ে প্রশিক্ষণ না করা হয়, তারা পরবর্তীতে আত্মবিশ্বাসের অভাবে ভুগে আর অসাবধান, বেপরোয়া, বিশৃঙ্খল হয়ে পড়ার সম্ভাবনা থাকে। যদি সুসংহত উপায়ে শিশুদের পায়ু সংক্রান্ত বিষয় গুলো অবগত করা হয় তবে তারা শৃঙ্খল এবং আত্মবিশ্বাসী হয়।

যৌনাঙ্গ সংক্রান্ত (৩ – ৬ বছর)

ফ্রয়েডের মতে এ সময় শিশুরা যৌনাঙ্গ সম্পর্কে বুঝতে শিখে। সামাজিক ও জৈবিক ভাবে কে ছেলে কে মেয়ে তারা অবহিত হয়। অপজিট সেক্স বা ভিন্ন লিঙ্গের অভিভাবকের প্রতি আগ্রহ বা জিজ্ঞাসা বাড়ে । মনোজৈবিক বিকাশের জন্য এ স্তর ব্যাপক গুরুত্ব বহন করে। শিশুদের যথাযথ ভাবে মানবিক উপায়ে এ সময় যত্ন না নিলে এবং সৃজনশীল কর্মকাণ্ডে লিপ্ত না করলে পরবর্তীতে বিভিন্ন আচরনের সমস্যা দেখা যায়।

মন্তব্য; ফ্রয়েডের মনোজৈবিক তত্ত্বের মূল বক্তব্য হল শারীরিক বিকাশ ও যৌন বিকাশের সাথে পরবর্তী জীবনের শৃঙ্খল আচরণের সম্পর্ক রয়েছে। তাই শিশুর শারীরিক ও জৈবিক বিকাশের সময় যথাযথ ভাবে শিশুর চাহিদা পূর্ণ করা প্রয়োজন। যেন পরে তার আচরণ গত সমস্যা তৈরি না হয়।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×