তো আসুন বাংলা পেজ গুলোর একটা ময়না-তদন্ত হইয়া যাক।
থাবড়া থাবড়ি দিয়াই বোধ হয় এই সিলসিলা শুরু হইসিলো।
* ৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু।
এইটার দেখা-দেখি আরো কিছু থাপ্পর মার্কা পেজ আসে, যেমন,
* চড় খাবি , না থাপ্পর ?,
* আসুন ৩২ টা দাঁত বের করে হাসি তবে দাত যেন খুইল্লা না পরে ।,
* থাবড়াইয়া দাঁত হালাই দিমু,
* থাপ্পড় দিয়া সব কয়টা দাঁত ফালায়া দিমু,একটা রাখমু জাস্ট পানি খাওনের জন্য। হে।হে।
কিছু তো রীতিমতো হুমকি দেয়,বাপরে! নিজেই পড়ুন,
* রঙ দেখেছো চান্দু রঙের ডিব্বা দেখনাই,
* ভাবমারা পাব্লিকরা- যা ফুট !! তোগো বেইল নাই.,
* আমারে আর রাগাস না কইলাম, ভালো হইবো না কিন্তু,
* যা বলবি বাংলায় বলবি , ইংলিশ কৈইলে থাপ্পর খাবি,
* ইচ্ছা করে লাত্থি মাইরা সব কিছু উড়ায়া দেই।
* হাসবেন না?এক্কেরে হাসায় ছাইড়া দিমু কইলাম
কয়েক জনের আবার মেয়েদের দেখলে গায়ে চুলকানি শুরু হইয়া যায়। যেমন,
* মেয়ে তোরে "hello" কইছি, "I love you" কই নাই,
* মাইয়া তোরে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, প্রেমপএ না,
* মাইয়া তোরে আমার ফ্রেন্ড লিস্ট থাইক্যা বাদ দিছি মানে তোরে ছ্যাঁকা দিছি,
* ""ছেলেরা মেয়েদের কিছু বললে দোষ, মেয়েরা ছেলেদের কিছু বললে কোন দোষ নাই"",
* আমরা মেয়েদের relationship status দেখে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই না,
* আমরাও পড়ালেখা করি! তাই বইলা তোগো মতো মাইয়া পটানোর লাইগা আতলামি করি না।
* মেয়েগো তেলাপোকা দিয়া ডর দেহানি
আমাদের বোন-রাও পিছায় নাই, ওনারা বানাইসেন,
* পোলা তোর ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করছি, ছ্যাকা দেই নাই,
* ছেড়ে দে শয়তান, তোর ঘরে কি মা বোন নেই?,
* পুলাপান তুরা এতু কারাপ কেনু?। হা! হা!
কিছু পোলা পাইন নিজেরে লুইস প্রমান করতেই ব্যাস্ত,যেমন,
* Status এ আমার চরিত্র খুব ভালা কিন্তু Inbox এ চলে রঙ্গলীলা,
* ফেসবুকে মাইয়াগো স্ট্যাটাস দ্যাখলে দিলডা খুশ হইয়া যায়।
চৌধুরী সাহেব রাও কম যান না,তারা বানিয়েছেন,
* চৌধুরী সাহেব, GPA দিয়ে কখনো মানুষ বিবেচনা করবেন না,
* চৌধুরী সাহেব আমি ব্যাচালার বলে বাসা ভাড়া দিলেন না আপনে বিয়ার আগে কি ছিলেন?
* চৌধুরী সাহেব, টাকা থাকলেই বিশ্বকাপের টিকিট পাওয়া যায় না
আর এদের দুঃখ দেখলে, আপনার ও কান্না আসতে বাধ্য, হে! হে!
* আমার স্ট্যাটাস এ কেউ লাইক/কমেন্ট করে না, আমি পুলা এইডাই কি আমার অপরাধ,
* আমি অনেক ভালো, আম্মু হুদাই বকা দেয়,
* Btv এর নিউজ শুনুম তাও ইভা রহমান এর গান শুনুম না,
* খাইলে খুধা লাগে না ,ঘুমাইলে চোখে দেখি না।
এই পেজ গুলোর নাম পড়ার পর আপনিও বলে উঠবেন, মাসাল্লাহ, হোয়াট এ ল্যাংগুয়েজ!
* আমরা জিন্স পেন্টের সাথে আন্ডারপেন্ট পরি না,
* চলার পথে বদনা হাতে,
* চা না খাইলে জুইত পাই না (Cha na khaile juit paina),
* হুদাই কাপ ঝাপ।
কিছু শিক্ষামুলক পেজ এর নমুনা দেখুন,
* পরীক্ষা তো ফাটায়া দিসি, কিন্তু নম্বর কেন ০ পাইলাম বুঝলাম না,
* ছি!! মাত্র ৩ ঘন্টার পরীক্ষা দিয়ে কিভাবে আপনি আমার মেধা যাচাই করবেন?,
* => [ আমরা প্রতিদিন ভার্সিটি যাই; কিন্তু ক্লাসে যাই না ],
* স্যার, আমি গরিব হইতে পারি কিন্তু মেধাবী,
* “ক্লাসে আমরাই শান্ত, কারণ আমরা ক্লাসে মনোযোগ দিয়া ঘুমাই”,
* "লেখাপড়ার মতো আজাইরা কাজে আমরা সময় নষ্ট করি না",
* ***Samne EXAM, Asen Golpo Kori***,
* পরীক্ষায় কিছু পারি আর না পারি,পরীক্ষা শেষে ঠিকি আমরা আনন্দ পার্টি দেই।।
* Amra kub Brilliant Shudu Sir Ja Jiggash kore ta Pari na,
* ক্লাসের পেছনের দরজাতো বানানোই হইছে পালানোর জন্য
উপরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে ওনারাই বোধহয় এই কুকাম টা করেন,
* আমরা দেরী করে অফিসে গেলেও লেট করে বের হই না
এগুলোর তো নাম শুনলেই লাইক দিতে ইচ্ছে হয়,
* অ্যাডোবি ফোটো সপ বিশ্বের এক নং ফেয়ার্নেস ক্রিম,
* ছোটবেলায় খাইছি সুজি তাই কিছু হইলেও বুঝি,
* Selerai shundor.Shundori hote mayeder shajte hoy,seleder hoyna,
* গার্লফ্রেন্ড অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
সাধারণ জ্ঞানের পেজ দেখলে মনে হয় ফেসবুকেই বিসিএস দিয়া থুক্কু এফসিএস (ফেসবুক সিভিল সার্ভিস) দিয়া পোলাপাইন ক্যাডার হইয়া যাইবো...যদিও পেজ গুলো আসলেই কাজের...
BCS প্রস্তুতি (সাধারণ জ্ঞান+বাংলা+ইংরেজী),
সাধারন জ্ঞান ( Gk ),
আপনি জানেন কি? (General Knowledge),
* আপনি কি জানেন? ( Do you know?)
মা কে নিয়ে করা পেজ গুলো আসলেই সুন্দর,
* কখনো বলতে পারি না; তবে মা, তোমাকে অনেক ভালোবাসি,
* মাগো আমার বয়স তোমাকে দিয়ে দিলাম, মা তুমি বেচে থাক অনেকদিন,
* পৃথিবীর এক পাশে মাকে রেখে অন্যপাশেও মাকে রাখি।
মোবাইল কোম্পানী-ও এদের হাত থেকে বাঁচতে পারেনি,
* হারামিরফোন, দূরে থাকুন (যথাসম্ভব),
* Airtel-valo hoye thakish.Noile lathi mere India te SEND kore debo।
ভাই, বহুত হয়ে গেছে। এর বেশী লিখলে পেজ মালিক রা আমারে আবার ক্রস ফায়ারে দিয়া দিবো। হে! হে!
ছোটো ভাই মনে কইরা মাফ কইরা দিয়েন। সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১২ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



