somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরব অনারব ইসলাম

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপমহাদেশীয় ইসলাম আর আরব-ইসলামের মধ্যে পার্থক্য অনেক। ইসলাম যখন আরবভূখণ্ড থেকে দিগ্বিদিক ছুটে এবং নানা বাঁকে নানানমিশ্রণে মিশ্রিত হয়ে আমাদের পর্যন্ত পৌঁছে, তখন থেকে আজ অবধি ইসলামের সরলতর অবস্থান আমাদের ছুঁয়ে দেখা হয় নি।
উপমহাদেশীয় ইসলামের রূপ হচ্ছে কঠিন থেকে কঠিনতর। সেখানে একজন দ্বীনদার মানুষের জীবন চরম নিরানন্দ, আবেগহীন, শক্ত আবরণে ঢাকা। সেখানে মুমিন রূহের চাইতে মুমিম মুখের প্রচণ্ড দাপট! রাসুল (সঃ)-এর উদারতা, সংযম, ক্ষমা আর বুকে জড়িয়ে ধরার শিক্ষার বিপরীতে উপমহাদেশে সংকীর্ণতা, অসংযম, প্রতিশোধ আর ঘৃণার প্রাবল্যই পরিলক্ষিত। আলখেল্লায় মোড়া একেকটি লাশের নাম সেখানে আলিম, শায়েখ, কুতুব অথবা ছাহেবে কিবলা! (যদিও এ দ্বীনে হাসিকে সাদকাহ বলে ঘোষনা হয়েছে! আল্লাহু আঁকবার)
আরবের ইসলামে ঔদার্য, উৎফুল্লতা এখনো শক্তিমান। মুসলিমজাতীর চরম অধঃপতনকালেও আরবের মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণকেই ইসলাম হিসেবে চিনে। শিক্ষিত-অশিক্ষিত, দ্বীনদার-দুনিয়াদার সকলেই তাওহীদ/শিরক, সুন্নাহ/বিদায়াত, ঈমান/কুফুরীর পার্থক্য খুব ভাল করেই জানে এবং মানে।
অথচ, উপমহাদেশে ইসলাম কেবলি আচারসর্বস্ব। সিলেট মীরাবাজার সন্ধানিটুলা মসজিদের মেহরাবে ঝলমল করে বাঁধাই করা কা'বার ছবি আমি বিগত ছুটিতে গিয়েও দেখেছি! একহাজার বছর আগে মহান দার্শনিক আলবেরুনী তার "ভারততত্ত্বে" মুর্তিপূজার কারন ব্যাখ্যা করতে মুর্খতার কথা উল্লেখ করেছেন, প্রমাণ দিয়েছেন এভাবে, "দেখবেন, কোনো মুর্খ লোক পবিত্র কা'বার ছবি পেলে তা কপালে লাগায়, চুমা দেয়, সম্মানের সাথে সংরক্ষণ করে!"- এভাবেই চিত্রকর্মে ভক্তি চলে আসে। সন্ধানিটুলার মসজিদ পুনঃনির্মানের সময় উনারা পূজার ব্যবস্থা সচল করে রেখেছেন; এটি মুর্খতার ফলাফল। ইমামও পেটের দায়ে দৈনিক পাঁচওয়াক্ত পূজাপর্ব সারছেন! (আল্লাহ ক্ষমা করুন।)
আরবের একটি শিশুর উদাহরণ দেইঃ
আমরা আতর বিক্রি করি, পাশে ওরা বিক্রি করে ডায়মন্ড বেইজড এটা-ওটা। একটি আরব শিশু মায়ের সাথে এসেছে, বয়স বড়জোর ৭/৮ হবে। মা এটা-সেটা দেখছেন! হঠাৎ শিশুটির চেঁচামেচিতে এগিয়ে গেলাম। গিয়ে যা শুনলাম-দেখলাম তা আমার সারাজীবনের শিক্ষার চেয়ে অধিক। দাঁড়িওয়ালা ইণ্ডিয়ান সেলসম্যানের দিকে তার তর্জনী তাঁক করা, চোখমুখ অগ্নিগর্ভ! আর বলছে, "ইনতা মাফি মুসলিম? হারাম, হা-জা হারাম! ওল্লাহিল আজীম হা-জা হারাম!" (তুমি মুসলিম নও? এটা হারাম, আল্লাহ মহাশক্তিশালী, এটা হারাম!)
শিশুটি একটি ব্রেসলেটের দিকে ইঙ্গিত করছে যাতে ছিল ক্রুশচিহ্ন!
একটি শিশুর সত্যমিথ্যার পার্থক্য করার ক্ষমতা দেখে আমার আত্মম্ভরিতার প্রসাধ সেদিন ভেঙে গিয়েছিল। আসলেই উপমহাদেশীয় ইসলামী-জ্ঞান এখনো আরব-শিশুর সক্ষমতা অর্জন করতে পারেনি!
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৩৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×