somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাজিদ ঢাকা
পড়াশোনা কোন রকমে শেষ , , এখন আমি কর্পোরেট __ > সামুতে কেবল ভ্রমণ ব্লগ লিখি , না আসলে লিখতাম আবার লিখা শুরু করবো , , , শার্ট টাইয়ের নিছে বৈরাগী মনটা এখনও জীবিত আছে তাই মাঝে মাঝে সব কিছু তুচ্ছ করে বেড়িয়ে যাই বাংলার পথে থে থে থে থে থে

বৃষ্টি ও ধুলো থেকে ব্যাগপ্যাকটি রক্ষায় বানিয়ে নিন রেইন ও ডাস্ট কভার

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

> > যাদের সময় সল্পতা রয়েছে তারা রেডিমেট কিনে নিতে পারেন ভ্রমণসঙ্গী ও পিক৬৯ থেকে ( বিস্তারিত নিচে দেখুন) , মূল্য যথাক্রমে ৪৫০ ও ৫০০ টাকা ।
>> নিজে বানিয়ে নিতে পারেন , খরচ ২০০ - ২৫০ টাকা B-)

ভ্রমণের সময় নিজের খেয়াল রাখবেন , প্রকৃতি দেখবেন , ফটু তুলবেন নাকি ব্যাগের যত্ন করবেন । বর্ষাকালে বিশেষ করে বান্দরবান , রাঙ্গামাটি , খাগড়াছড়ি , নিঝুম দ্বীপ ভ্রমণে গেলে ব্যাগের অবস্থা মাশাল্লাহ কাঁদা দিয়ে নতুন রূপ ধারন করে । আর বৃষ্টির তো কোন লাইসেন্স নেই , নিজের জন্য রেইন কোট বা ছাতা থাকলেও ব্যাগের ব্যাপারে আমরা উদাসিন , মনে অগাধ বিশ্বাস থাকে , বিক্রেতা বলেছে ব্যাগ আমার রেইন ও ফায়ার প্রুফ :P:P আসলে এগুলান ঘণ্টা প্রুফ তবে দামি ব্যাগপ্যাকের ক্ষেত্রে কথা ভিন্ন । তাই ব্যাগের সুরক্ষায় ব্যাবহার করুন রেইন ও ডাস্ট কভার । ২ ভাবে পেতে পারেন । সময় কম থাকলে কিনে নেন , আর আমার মত বানিয়ে নিতে পারেন ।

নিজেই বানিয়ে নিন :

> > প্রথম কাজ ওয়াটার প্রুফ কাপড় কেনা । সোজা চলে যান সদরঘাট টার্মিনাল । টার্মিনালের উল্টা দিকে দেখবেন এক তোলা হকারস মার্কেট । ভিতরে বিশাল , বাইরে থেকে দেখলে মনে হয় টং দোকান । ভিতরে সব কিছুই পাবেন , গজ কাপড় যেখানে বিক্রি করে সেই অংশে চলে যান । ওয়াটার প্রুফ কাপড় খোঁজেন । সব দোকানেই পাবেন । মানের উপর নির্ভর করে প্রতি গজ ৭০ - ১৫০ টাকা আছে ।আমি ১০০ টাকা গজের কিনলাম। সাথে অবশ্যই আপনার ব্যাগপ্যাকটি নিয়ে যাবেন । কাপড়ের মাপের জন্য। তবে যত বড়ই ব্যাগ হোক ১ গজের বেশি লাগবে না । এই কাপড় গুলোর বহর বেশ বড় । ইসলামপুরেও পাবেন কাপড় ।



>> কাপড় কেনা শেষ এবার সেলাই করার পালা । সদরঘাটেই দর্জি পাবেন তবে তারা মজুরি একটু বেশি চাবে । তাই সবচেয়ে ভালো এলাকার দর্জির কাছে যান । অনেক খানে দেখবেন রাস্তার পাশে দর্জি বসে । তাদের দাঁড়া করান । কারণ এটি তেমন কেন কঠিন সেলাই না । সাথে আপনার ব্যাগটি নিয়ে যান , মাপ দিয়ে বানান । আমি ১০০ টাকা মজুরি দিয়ে বানালাম ।
নিচে আমারটার কিছু ছবি দিলাম , ,
উপর থেকে

নিচের অংশ , নিচে ও পাশে এই রকম করে বিট বানিয়ে দিতে বলবেন তাহলে ব্যাগে কভারটা ফিট হবে ভালো ।

ভিতরের অংশ , এইখানে ২ টা ফিতা দিতে বলবেন যেন কভার পড়িয়ে বেধে দিতে পারেন ।

পাশে থেকে


শেষ ব্যাগ এবার সুরক্ষিত , দেখতেও সুন্দর লাগছে ।
আমার মোট খরচ ২৫০ টাকা। ১০০ টাকা কাপড় , ১০০ টাকা দর্জির মজুরি , ৫০ টাকা যাতায়াত ও চা নাস্তা।:P

রেডিমেট কিনুন :
এই কভারটি রেডিমেট কেবল ২ টি জায়গাতে পেয়েছি । ভ্রমণসঙ্গী ও পিক ৬৯ । নিউমার্কেট , বাইতুল মকাররাম , এলিফ্যানট রোড কোন খানেই পেলাম না । তবে আজিজ মার্কেটের ফোর ডাইমেনশন এ একটা পেয়েছিলাম , কিন্তু ওটা ছিল নির্দিষ্ট একটি ব্যাগের জন্য ।

ভ্রমণসঙ্গী থেকে কিনতে গুতা দেন

মূল্য ৪৫০ টাকা

পিক ৬৯ থেকে কিনতে গুতা দেন

মূল্য ৫০০ টাকা

শেষ আরামে বা বিরামে ২ ভাবেই পেতে পারেন রেইন ও ডাস্ট কভার আপনার ব্যাগের জন্য ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×