
তুমি কি সত্যি সেদিকেই যাবে যেদিকে আছে শুধু আবরণীর মিছে শান্তনা.....?
তোমার আবরণের মাঝে যদি একটুখানি মায়ার আবেশ না থাকে তাহলে কেমনে বলো প্রেম করি...?
তোমার এই অনর্থক হৃদয়ের মাঝে যদি মায়াডোর ছলনা থাকে তাহলে কেমনে বলো প্রেমকাহিনীর স্বপ্ন গড়ি...? তোমার ওইরূপ যদি অসম্ভব অনর্থক সুন্দরীশ্রেষ্ঠা হতে পাড়ে তাহলে কেমনে বলো মিছে প্রেম করি...?
তুমি যদি হঠাৎ করেই অচেনা পথেরদাবীকে মেনে চলতে পারো তাহলে কেমনে বলো আমি শয্যরচনার কাব্য লিখতে পারি...?
তুমি যদি অচেনা জীবনের অচেনা লোকদেখানো মানুষকে সঙ্গী করে নিতে পারো তাহলে কেমনে বলো তোমাকে আমার হৃদয়ের চেয়ে বেশী ভালবাসি...?
তুমি যদি ড্রেস বদলানোর মতো অন্যমনস্ক লাভকারী হতে পারো তাহলে কেমনে বলো আমি অগ্নিগৃহকে ত্যাগ করি...?
তুমি যদি শহরতলীর নিচুমনের আবাসিক এলাকা হও তাহলে কেমনে বলো আমি সেই এলাকার মাঝে আমার হৃদয়ের বেদনাহত মহারাত্রিকে সইতে পারি...?
তুমি যদি নিজের লাভবানকে সঙ্গী হিসেবে নিতে পারো খানিকক্ষণের জন্য তাহলে কেমনে বলো আমি ক্ষতিগ্রস্ত হই...?
তুমি যদি অন্যের কাছে নিজের সার্থকে খুঁজাখুঁজি করার চেষ্টা করো তাহলে কেমনে বলো সার্থপরভাবে আমি এই অযুক্তি কথাগুলা সই...?
এই কথাগুলোর মতো যদি তোমার অযুক্তি মনেজাগার রচনা স্থায়িত্ব লাভ করে আর এর মাঝে তোমার ভবিষ্যৎ যদি অন্ধকারপূর্ণ হয়ে আসে তাহলে তুমি কাকে মধুশালার মতো ভাববে বলো...?
তুমি যদি ভাবো এই কাজগুলা তোমার আগামী দিনগুজরানোর জন্য ভালো তাহলে তুমি সেইদিকেই যাও, কেননা হাজারবার ডাকার পরও এইদিকের আষ্টেপৃষ্ঠে আর আসতে পাড়বে না।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



