[প্রাক-কথন: জীবনের নানা রৈখিক ব্যস্ততায় দীর্ঘদিন সামুতে আসা হয় না। পোস্ট তো দূরের কথা, লগইন-ই করা হয় না। এখনও খুব ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছি। আশা করছি রমযানের মাসটায় আবার ফিরতে পারব ভালোভাবে এবং লেখালেখিতে পূর্ণ মনোযোগও দিতে পারব। আজ বাগধারা বিষয়ক কিছু জিজ্ঞাসা রাখছি আপনাদের কাছে। দয়া করে জানা থাকলে মন্তব্যে জানাবেন।]
বাগধারা বা বাগ্বিধি বিষয়টা আসলে যেকোনো ভাষার জন্য গুরুত্বপূর্ণ। এটা ভাষার সম্পদ এবং ভাষার প্রাঞ্জলতা ও সজীবতার স্মারক। অন্যদিকে হাজার বছর ধরে লোকমুখে চলে আসা বিভিন্ন ‘বিশিষ্ট কথা’র গুরুত্বও কম না। প্রবাদ বা প্রবচন নামে পরিচিত এগুলোও ভাষা ঐতিহ্যগত সম্পদ। এই বাগধারা বা প্রবাদ-প্রবচনগুলোর থাকে মজার মজার ইতিহাস। বিচ্ছিন্নভাবে তার কিছু কিছু জানা থাকলেও কোনো অভিধান আজও সংগ্রহ করা হয়নি। এখন খুব জরুরি ভিত্তিতে অন্তত ৮/১০টা বাগধারা, প্রবাদ-প্রবচনের মূল ইতিহাসটা জানা দরকার। আমি কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি। জানা থাকলে উত্তর দিবেন। এগুলোর বাইরে আপনার নিজ থেকে জানা থাকলে সেটাও শেয়ার করতে পারেন। তাহলে উপকৃত হব। খুব দরকার। অাপনাদের সহায়তা প্রয়োজন।
১। মান্ধাতার আমল [অর্থ: অতি প্রাচীনকাল]। কোথাও শুনেছিলাম বোধ হয় ‘মান্ধাতার’ কারো নাম। এ সম্পর্কে কিছু জানা থাকলে জানাবেন।
২। কলুর বলদ [অর্থ: নির্বিকারে যে পরিশ্রম করে]। বুঝতে সমস্যা হচ্ছে না কিন্তু ‘কলুর’ শব্দটার ব্যাখ্যা কি আছে?
৩। লাগে টাকা দিবে গৌরী সেন [অর্থ: অনিশ্চয়তা নির্ভরতা।] এখন প্রশ্ন হচ্ছে ‘গৌরী সেন’ কে?
৪। যত দোষ নন্দ ঘোষ [অর্থ: অসহায়ের উপর অযথাই দোষ চাপানো।] ‘নন্দ ঘোষ’ কে?
৫। তীর্থের কাক [অর্থ: সাগ্রহে প্রতীক্ষাকারী।] এর কি কোনো প্রাসঙ্গিক ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব?
৬। আপনি শুতে ঠাঁই নাই, শঙ্করাকে ডাকে [অর্থ: অন্যের দয়ায় জীবন ধারণ করে আবার অন্যকে সাহায্য করার চেষ্টা।] এখানে প্রশ্ন ‘শঙ্করা’ নামটির সঙ্গে কি কোনো গল্প জড়িত?
৭। ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার [অর্থ: ক্ষমতা নেই কিন্তু আস্ফালন আছে।] প্রশ্ন হচ্ছে ‘নিধিরাম সর্দার’ কে ছিলেন? তার পরিচয় কি কেউ জানেন?
প্রশ্নগুলোর উত্তর দরকার। আর ঠিক এমন সব বাগধারা ও প্রবাদ-প্রবচন সম্পর্কে জানা থাকলে সেটাও জানাতে পারেন। উপকৃত হব। উত্তরগুলো আগামিকাল রাত ১০টার মধ্যে প্রয়োজন।
ধন্যবাদ
আপনাদের মন্তব্যের জন্য অধীর আগ্রহী
সুব্রত দত্ত
[বি. দ্র. : একটু সিওর হয়ে মন্তব্য করবেন। সম্ভব হলে তথ্যসূত্র দিতে পারেন।]
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



