somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা সৌদি আরবকে অন্ধ বিশ্বাস করে তাদের চাঁদ দেখার ঘোষণার সাথে মিল রেখে আ’মল করেন,তারা সৌদির বর্তমান শাসকদের প্রতারণা থেকে সাবধান হোন !

১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের লুনার ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ না দেখেই চাঁদ দেখার ঘোষণা দিয়ে আসছিল, যা বেশ কয়েকবার জ্যোতির্বিজ্ঞানীরা প্রমাণ সহ তুলে ধরেছেন । কিন্তু অনেক অন্ধ ভক্তরা কেবল সৌদি আরবের ঘোষণাকেই সঠিক মনে করে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিয়ে থাকেন । যা ভুল । কেননা “নবচাঁদ” আল্লাহ কেন উদিত করেন ?- এ বিষয়ক সূরা বাক্করহ্ এর ১৮৯ নম্বর আয়াতের নির্দেশ লংঘণ করে আসছেন । যারা এরকম অন্ধত্বের মধ্যে নিমজ্জিত আছেন, তারা বিষয়টাকে গুরুত্বই দিতে চান না ? কত বড় তামাশা এটা !!!

ঠিক এবারও সৌদি আরব রামাদানের চাঁদ না দেখে তাদের ক্যালেন্ডার অনুযায়ী আগেই ঘোষণা করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সারা বিশ্বের কাছে সমালোচিত হয়েছে । কিন্তু তারা তাদের ভুল সংশোধন না করে চাঁদের হিসাবকে গন্ডোগোল পাকিয়ে দিয়েছে । কিন্তু দেখা যাচ্ছে ঈদের চাঁদ দেখা কমিটি গতকাল ১৮ ই মার্চ বুধবার তাদের ক্যলেন্ডারের তারিখ অনুযায়ী ঘোষণা না দিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা ১৯ মার্চ বৃহষ্পতিবার পৃথিবীতে হিলাল দৃশ্যমান হবে বলে যে মতামত দিয়েছেন, তার ভিত্তিতে তারা ৩০ রোজা পূর্ণ করতে বলেছে ।

এর মানে কি দাঁড়ালো ? তারা রমাদানের চাঁদ না দেখে মিথ্যা রমাদান মাস ঘোষণা করে ঈদের চাঁদ নিয়ে যাতে আর সমালোচনার মুখে পড়তে না হয়, সে জন্য ৩০ রমাদান পূর্ণ করতে বলেছে ।

তাদের মিথ্যা ঘোষণা শুনে বাংলাদেশ বরাবরের মত যা করে, তাই করেছে । বাংলাদেশের আকাশে কোথাও রামাদানের চাঁদ দেখা না গেলেও তারা সৌদি আরবের পরের দিন থেকে ১লা রামাদান ঘোষণা করে দিয়েছিল । কাকতালীয়ভাবে সৌদির মিথ্যাচারের কারণে এবার বাংলাদেশ সঠিক সময়ে চাঁদের হিসাবটি পেয়ে গেছে । মানে সৌদি আরব যদি মিথ্যাচার না করত, তাহলে বাংলাদেশ বরাবরের মত চাঁদের ২য় দিনকে ১লা রামাদান ঘোষণা করত ।

চাঁদ দেখা নিয়ে এরকম প্রতারণার খেলা আর কতকাল চলবে ??

এ জন্য সকলের প্রতি নিবেদন, পৃথিবীর যেখানেই ”নবচাদ” উদিত হয়েছে, এরকম কোন ভাই এর প্রেরিত ঘোষণা শুনবেন, সেদিন থেকেই চাঁদের মাস শুরু করবেন । তাহলেই কেবল চান্দ্র মাসের হিসাব সঠিক পাবেন এবং আমলও সঠিক সময়ে হবে ।

মুসলিম উম্মাহ মানচিত্র দিয়ে ভাগ করার অবকাশ আছে ? পৃথিবীতে “নবচাঁদ” উদিত হবার খবর বর্তমানে কয়েক সেকেন্ডের মধ্যেই সারা পৃথিবীর মানুষ জানতে পারে । তাহলে চাঁদ দেখে হিসাব ঠিক করার সিদ্ধান্ত কেবল আপনাকে চাঁদ দেখেই নিতে হবে ? এই গোড়ামী থেকে বের হয়ে আসুন । কেননা যিনি চাঁদ দেখেছেন, তিনি মুসলিম উম্মাহ এর সদস্য । তিনি আমাদের ভাই । তার দেখা মানে আমার দেখা । এভাবে চিন্তা করলেই সমাধান । সারা পৃথিবীর মানুষ একই সময়ে রোজা রাখতে পারবে, একই সময়ে ঈদ করতে পারবে। যেহেতু হজ্জ্ব এর তারিখ স্থির করা সহ চান্দ্র মাসের দিনপন্জী নির্ণয় করার জন্য আল্লাহ সূরা বাক্বরহ্ এর ১৮৯ নম্বর আয়াতে “নবচাদ” উদিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন । তাহলে কেন সেই আয়াতের খেলাফ কাজ করছে মুসলিম জাতি ? মানচিত্র ভিত্তিক লুনার ক্যালেন্ডার তৈরী করছেন কোন যুক্তিতে ?

সুতরাং যারা সৌদি আরবের অন্ধভ্ক্ত হয়ে চাঁদের মাস গণনাকে সঠিক মনে করছেন, তারা সাবধান হোন । সৌদি আরব এর শাসকদের ঘোষণাকে অন্ধের মত বিশ্বাস করার কোন সুযোগ নেই । বিজ্ঞানীরা যেটা বলবে, সে অনুযায়ী চাঁদ দৃশ্যমান নিশ্চিৎ - এই ঘোষণা আমার যে ভাই পৃথিবীর যেখান থেকেই দিবে, সেইদিনই আমাদের লুনার ক্যালেন্ডার এর সংশ্লিষ্ট মাসের প্রথম দিন শুরু হিসেবে বিবেচনা করতে হবে । না হলে চরম ভুল করবেন । কুরআনের ঐ আয়াতকে লংঘণ করার দায়ে অভিযুক্ত হবেন । রাসুলের সুন্নাহকেও অমান্য করবেন । কেননা যে ভাই চাঁদ দেখে সারা পৃথিবীকে জানিয়ে দিল, তাকে আপনারা মুসলিম উম্মাহর সদস্য হিসেবে মানছেন না। সাধু ! সাবধান !!!
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×