
জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি মাস্টার্স করেছি নিজের যোগ্যতা প্রমাণের জন্যে!!! কিন্তু, এটা বুঝতে পেরেছি, পড়ালেখা করা খুব একটা সহজ কাজ নয়!!! এটা অনেকটা ধনুক দিয়ে তীর ছোড়ার মতো! ধনুকে তীর পড়িয়ে সেটাকে এক হাত পিছনে নিলে, তবেই তা ৭০ হাত দূরে যায়!
আমি যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে ২য় হলাম, মানে, আমাদের ব্যাচে যে সর্বশেষ হয়েছিলো সেই সহপাঠী থেকে এক ধাপ উপরে, তখন খুব অসহায় ফিল করেছিলাম। তখন, প্রতিজ্ঞা করেছিলাম নিজেকে প্রমাণ করবো একজন যোগ্য মানুষ হিসেবে! দেশে যখন নিজের যোগ্যতা প্রমাণ করা গেলো না, তাই, বিদেশে গিয়ে পড়ালেখা করবো বলে ঠিক করলাম।
কিন্তু, আমার বাবা-মা প্রথমে চান নাই আমি বিদেশে মাস্টার্স করতে যাই! তাঁরা আমাকে প্রথমে এতো টাকা দিতে চান নাই। পরে বুঝেছিলাম, আমার পিতামাতা আসলে আমাকে পিছনে টেনে ধরে আমার জিদটাকে ধনুকে পড়ানো তীরের মতো টান টান করে দিয়েছিলেন!
যার ফলে, আমি যখন যুক্তরাজ্য থেকে মাস্টার্স শেষ করি, তখন দেখা যায়, আমার বিশ্ববিদ্যলায়ের গুটিকয়েক বিদেশী শিক্ষার্থীদের মধ্যে একজন হই যে 'মেরিট' পেয়েছিলো! আমার মাস্টার্স রিসার্চ প্রজেক্টে আমি ডিস্টিংকশন মার্কস থেকে ১ কম পেয়েছিলাম!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




