চাঁদের মাটিতে কে প্রথম পা রাখেন?
নীল আর্মস্ট্রং।
দ্বিতীয়?
নীল আর্মস্ট্রংই। কারণ দ্বিতীয় পা’টাও যে তার!
প্রথম চন্দ্রাভিযানে যে তিনজন অভিযাত্রী ছিলেন তাদের নাম আমরা অনেকেই জানি।নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন, মাইক কলিনস।
কিন্তু দ্বিতীয় অভিযানে কে বা কারা অভিযাত্রী ছিলেন, আমরা কি সবাই জানি?
কিংবা,
পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়া প্রথম যারা জয় করেন তারা হলেন এডমন্ড হিলারি ও তেনজিং নর্গে। কিন্তু এদের ঠিক পরে কে বা কারা এভারেস্ট জয় করেন?
আসল কথা হল, আমরা 'প্রথম'কে মনে রাখি, 'দ্বিতীয়'কে ভুলে যাই কিংবা মনে রাখি না!
মুসা ইব্রাহীম যখন প্রথম(!) বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন, তখনকার জাতীয় দৈনিকগুলো কিভাবে তাকে নিয়ে নিউজ করেছিল আমরা জানি।বিশেষ করে প্রথম আলো তো বছরখানেক ধরে এভারেস্ট জয়ের সেই সব বীরত্বগাথা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছিল! মুসা ইব্রাহীম নিজেও প্রায় এক হাজার পৃষ্ঠার বই লিখে ফেললেন সেই অভিযান নিয়ে! (মহাবীর আলেক্সান্ডার তার জীবনের সব অভিযান নিয়ে বই লিখলেও তো মনে হয় না এক হাজার পৃষ্ঠা লাগতো!) অতঃপর, তিনি রীতিমত তারকা হয়ে উঠলেন! সংবর্ধনা-পুরষ্কার-বিজ্ঞাপনের মডেল আরো কত কী!
যাহোক, ঠিক তার পরের বছরই এমএ মুহিতও এভারেস্টের চূড়া ছুয়ে ফেললেন! কিন্ত, আফসোস, এবার আর পত্রিকাওলারা কিংবা প্রথম আলো তেমন গুরুত্ব দিয়ে নিউজ করলো না। ধারাবাহিক কোন প্রতিবেদনও হল না। কেবল ছোট করে পত্রিকার এক কোণে স্থান হল বাংলাদেশের দ্বিতীয়(নাকি প্রথম!) এভারেস্ট-জয়ীর!
অর্থাৎ, ‘প্রথম’কে আমরা যেভাবে স্বীকৃতি দেই, ‘দ্বিতীয়’কে সেখানে মূল্যায়নই করি না!!!
এ জন্যই হয়তো বলা হয়,
“SECOND IS THE FIRST LOSER!”
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




