somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরশুরামে ৬ বাংলাদেশী শিশুকে নিয়ে গেছে বিএসএফ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেনীর পরশুরামের বিলোনিয়ার তালুকপাড়া ও বাউরথুমা সীমান্ত এলাকা থেকে বুধবার দুপুরে ৬ বাংলাদেশী শিশুকে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।

শনিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেনীর দাগনভূঞা জায়লস্কর ১৯ বিজিবি সদর দপ্তরের সি.ই.ও লেঃ কর্ণেল মোঃ সোহরাব হোসেন।

এদিকে ঘটনার তিনদিন পর শনিবার পর্যন্তও ওই ৬ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ।

জানা যায়, বুধবার দুপুরে ওই ৬শিশু (টোকাই) বিভিন্ন জিনিসপত্র খুঁজতে গিয়ে ভুলে ভারতীয় সীমান্তে চলে গেলে বিএসএফ তাদেরকে আটক করে।

আটককৃত শিশুরা হলো বাউরথুমা গ্রামের হারুনুর রশিদের মেয়ে নাজমা আক্তার (১০), পারুল আক্তারে মেয়ে সালমা আক্তার (১২), আব্দুল করিমের ছেলে নয়ন (৮), শাহ আলমের ছেলে সোহেল (১০), নূর নবীর ছেলে সুমন (১০) ও বড়ুয়ার ছেলে বাবু (৯)।

এ বিষয়ে পরশুরাম থানার ওসি আলী আশরাফ জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবির) কে অবহিত করেছেন।

ফেনীর দাগনভূঞা জায়লস্কর ১৯ বিজিবির সদর দপ্তরের সি.ই.ও লেঃ কর্ণেল মোঃ সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শিশুদেরকে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফ ও বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে।

তিনি আরো জানান, শিশুদের অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি বিজিবিকে না জানানোর ফলে শিশুদের ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×