জামায়াত-বিএনপির সহায়তায় মমতা ক্ষমতায় ॥ বিজেপি
বিডিনিউজ ॥ পশ্চিমবঙ্গে বামফ্রন্টের তিন যুগের শাসনের অবসান ঘটিয়ে যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তার পেছনে বাংলাদেশের জামায়াতে ইসলামী ও বিএনপির হাত ছিল বলে অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
দলটি বলছে, ২০১১ সালে ওই নির্বাচনের আগে তৃণমূল ও কংগ্রেস জোটের সঙ্গে জামায়াত-বিএনপির গোপন সমঝোতা হয়। জামায়াতের সাহায্য নিয়েই বাংলাদেশ সীমান্তবর্তী ৭৫টি আসনের অধিকাংশে জয় পেয়েছিল কংগ্রেস-তৃণমূল জোট।
বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশের গোয়েন্দাদের রিপোর্ট দুই পক্ষের এই সমঝোতার কথাই বলছে। ওই দেশের সংবাদপত্রেই এ খবর প্রকাশিত হয়েছে।’
ওই সমঝোতার জেরেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে ঢাকা সফর বাতিল করে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি আটকে দিয়েছিলেন কি না- সে প্রশ্নও তুলেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির এই নেতা।
সিদ্ধার্থনাথের দাবি, বিধানসভা নির্বাচনে ‘সহায়তার’ বিনিময়ে তৃণমূল জামায়াতকে আশ্বাস দিয়েছিল যে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে তারা ‘যথাসাধ্য’ করবে।
বাংলাদেশে গত ৫ জানুয়ারির নির্বাচন বানচালে জামায়াতের সহিংসতায় অর্থ যোগাতে মমতার তৃণমূলই সারদা গ্রুপকে উৎসাহ দিয়েছে বলেও বিজেপির অভিযোগ।
সিদ্ধার্থনাথ বলছেন, গত সোমবার ভারতের জাতীয় তদন্ত সংস্থা- এনআইএর কার্যালয়ের সামনে যে বিস্ফোরণ ঘটেছে তাতেই জঙ্গীদের উদ্দেশ্য স্পষ্ট হয়, যারা তৃণমূলের আমলেই পশ্চিমবঙ্গে শেকড় ছড়াতে শুরু করেছে।
এর জবাবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপির অভিযোগ ‘কাল্পনিক’।
‘কলকাতায় বসে সিদ্ধার্থনাথ হালে পানি পাননি। এখন চলে গেছেন সীমান্তে।... জামায়াতের বন্ধু কারা বোঝা যাচ্ছে!’
যে সময়ের কথা সিদ্ধার্থনাথ বলেছেন, তখন তৃণমূল ক্ষমতায় ছিল না বলেও মন্তব্য করেন পার্থ।
আলোচিত ব্লগ
আমাদের শাহেদ জামাল- ১০০

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন
শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়
গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন
অনেকটা পথ হেঁটে এসেছি

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন
দেশটাতো এখন রাজাকারদের....

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।