somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হলে যেভাবে বিশ্বের সবকিছু শেষ হয়ে যাবে.....

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হলে বা তৃতীয় বিশ্ব যুদ্ধ বেঁধে গেলে দুনিয়ার কেউ বাঁচবে না।

এমন হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমানবিক যুদ্ধ গবেষক গ্রেগ মেলো বলেছেন, আশঙ্কার কথা দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সংঘর্ষের সম্ভাবনা ক্রমবর্ধমান হচ্ছে।

সিরিয়ার বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক গত কয়েক সপ্তাহে খরায় পরিণত হয়েছে।

সিরিয়ায় যদি যুক্তরাষ্ট্র ফের হামলা করে তাহলে রাশিয়া সাবধান করে বলছে, বিশ্বের নিরাপত্তার জন্যে তা গুরুতর পরিণতি ডেকে আনবে।

মি মেলো বলছেন, সিরিয়ায় আরেকটি হামলা যদি যুক্তরাষ্ট্র করেই বসে তাহলে পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য আর বজায় থাকবে না এবং পরিস্থিতি দ্রুত তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকেই মোড় নেবে। আর তা শুরু হবে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের মধ্যে দিয়ে।

লস আলমস স্টাডি গ্রুপের নির্বাহী পরিচালক গ্রেগ মেলো গ্লোবাল রিসার্চকে বলেন, পারমাণবিক যুদ্ধ শুরু হলে বিশ্বের সবার বেঁচে থাকার আশা নিঃশেষ হয়ে যাবে কারণ তখন পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য পুরোপুরি বিনষ্ট হয়ে যাবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রথম পারমাণবিক যুদ্ধের আঘাতে বিশ্বের সকলেই প্রায় মৃত্যুর মুখোমুখি গিয়ে মারা যেতে শুরু করবে।

দক্ষিণ গোলার্ধের কিছু মানুষ হয়ত পারমাণবিক যুদ্ধের ধকল সামলে প্রথম দিকে বেঁচে থাকবে কিন্তু শেষ পর্যন্ত তারাও মারা পড়বে। এমনকি কয়েকটি পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের সরকার ও অর্থনীতিকে শেষ করে দিতে পারে।

পারমাণবিক হামলার কিছু সময়ের মধ্যেই বাজারে সরবরাহ ব্যবস্থা, আর্থিক বাজার এমনকি ইন্টারনেট অকার্যকর হয়ে পড়বে। পুরো বিশ্ব ব্যবস্থাপনাই ভঙ্গুর পরিস্থিতিতে রুপান্তর ঘটবে।

গত সপ্তাহে মস্কোতে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রাশিয়ার সাথে তার দেশের সম্পর্ক ইতিমধ্যে তলানিতে পৌঁছেছে।

তিনি বলেন, বিশ্বের দুই শীর্ষস্থানীয় পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এধরনের সম্পর্ক মোটেই কাম্য নয়। যুক্তরাষ্ট্রের টার্গেট যদি ভøাদিমির পুতিন হয় তাহলে তা অবধারিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর জন্যে যথেষ্ট।

যদিও দাফতরিকভাবে দুটি দেশ নিজেদের মধ্যে একটি বোঝাপড়ার নীতি নিয়ে চলে আসছে কিন্তু সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত এ অবস্থার অবনতিও ঘটেছে।

এমনকি ছোট পরিসরে পারমাণবিক যুদ্ধও যুক্তরাষ্ট্রকে বড় ধরনের বিপর্যয়ে ফেলতে সক্ষম।

গ্রেগ মেলো সবাইকে মনে করিয়ে দিয়ে বলেন, মাথায় এ বিষয়টি রাখুন আর তা হচ্ছে পারমাণবিক যুদ্ধ আর হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল সে আকৃতির নেই। পারমাণবিক যুদ্ধ নিয়ে আমাদের ধারণা বা চিন্তাশক্তি আসল পরিস্থিতি ঠাহর করা যাবে না।

পারমাণবিক যুদ্ধ মানে পারমাণবিক শীতকাল। এর মানে ইলেকট্রোনিক, অর্থনৈতিক, সরকারি, প্রশাসনিক ব্যবস্থাপনা স্থবির হয়ে পড়বে যা বিশ্বের সবাইকে বাঁচিয়ে রেখেছে।ড়িৎষফ-ধিৎ-৩-হঁপষবধৎ-ধিৎহরহম-৬০৬৮৪৩

তিনি বলেন, সৌভাগ্যবান নিজেকে কেউ মনে করতে পারেন এটি ভেবে যে পুনরায় তাকে উনবিংশ শতাব্দিতে ফিরে যেতে হবে।

কিন্তু যদি যথেষ্ট পরিমাণে পারমাণবিক অস্ত্র বা বোমা ব্যবহার হয় তাহলে পৃথিবীর ওজন স্তর ধ্বংস হয়ে যাওয়ার কারণে সূর্যের তীব্র বিকিরণ সরাসরি আঘাত হানার কারণে আমরা সবাই অন্ধ হয়ে যাব।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধেই বিশ্বের প্রতিটি স্তন্যপায়ী প্রাণী ও গাছপালা বিলুপ্ত হয়ে যাবে। জৈব ব্যবস্থাপনায় এক নাটকীয় ক্ষয় ও ধস নামবে।

গ্রেগ মেলো এমন এক সময় পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে সাবধানবাণী উচ্চারণ করলেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জাপান সফরকালে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি দেশটির প্রেসিডেন্ট কিম জং উন আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন তাহলে তার বিপরীতে যুক্তরাষ্ট্র ‘অসাধারণ ও কার্যকর প্রতিক্রিয়া’ দেখাবে।

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×