somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে উৎপাদন সরিয়ে আনতে চায় রাশিয়া

৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাশিয়ার বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারক একটি কোম্পানি তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশের বাইরে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে। দেশটিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

রাশিয়ার গ্লোরিয়া জিনস নামের ওই কোম্পানিটি পোশাক ও জুতা তৈরি করে। মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম কমারসান্তের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোরিয়া জিনস তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশটিতে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এরপর সেসব সক্ষমতা দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে গ্লোরিয়া জিনস।

গ্লোরিয়া জিনস এই সিদ্ধান্ত নেওয়ায় কোম্পানিটির রোস্তভ ওব্লাস্টে অবস্থিত কারখানায় এর প্রভাব পড়বে। সালস্কের একটি সেলাই কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এবং সেখানকার কর্মীদের অন্যান্য কারখানায় চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।

রাশিয়ার বিভিন্ন প্রান্তে গ্লোরিয়া জিনসের অন্তত ১৮টি কারখানা রয়েছে। তবে রোস্তভ ওব্লাস্টে কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেনি দেশটির এই পোশাক কোম্পানি।

রুশ সংবাদমাধ্যম কমারসান্ত বলেছে, গ্লোরিয়া জিনস তাদের উৎপাদন ব্যবস্থা ভিয়েতনাম, বাংলাদেশ কিংবা উজবেকিস্তানে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানা গেছে। উজবেকিস্তানে তুলার চাষ ভালো হওয়ায় কাঁচামালের স্থিতিশীল সরবরাহ রয়েছে। এছাড়া এসব দেশে উন্নত শিল্প স্থাপনা রয়েছে। এর ফলে কারখানায় কাঁচামালের সরবরাহ এবং উৎপাদন খরচ নিয়ে কোনও সমস্যা হয় না।

অতীতে রাশিয়ার বিখ্যাত পোশাক প্রস্তুতকারক বিভিন্ন ব্র্যান্ডের পোশাক উৎপাদনের প্রাথমিক গন্তব্য ছিল চীন। কিন্তু বর্তমানে রুশ ব্র্যান্ডগুলোর কাছে চীনের জনপ্রিয়তা কমে গেছে। কারণ হিসেবে দেশটির ফ্যাশনশিল্পের সঙ্গে জড়িত একজন প্রতিনিধি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশ অথবা উজবেকিস্তানের তুলনায় চীনে শ্রম ব্যয় অনেক বেশি।

রাশিয়ায় পোশাক শিল্প খাতে দক্ষ কর্মীর সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। জনবল সংকটের পাশাপাশি রাশিয়ায় তৈরি পোশাকের স্থানীয় কাঁচামাল ও অন্যান্য উপকরণের মান ভালো নয়। ফলে দেশটির কোম্পানিগুলো তাদের পণ্যের উৎস হিসেবে অন্যান্য দেশকে বেছে নিচ্ছে।

এছাড়া পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞার কারণে সেলাইয়ের সরঞ্জাম ও কারখানার অন্যান্য কাঁচামাল কেনার ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হচ্ছে রুশ কোম্পানিগুলো। নিষেধাজ্ঞা থাকায় কারখানার সরঞ্জাম আমদানির অর্থও পরিশোধ করতে পারছে না।

সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×