somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহীদুল হক মানিক
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

‘শ্রীমুখ’ গ্রামটি এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম।

০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বাংলাদেশেই। হবিগঞ্জ জেলার বানিয়াচং। এটি প্রায় সবাই জানেন। কিন্তু এশিয়ার সবচেয়ে ছোট গ্রামও যে বাংলাদেশে অবস্থিত এ কথা সম্ভবত খুব কম লোকই জানেন।
প্রাপ্ত তথ্য মতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘শ্রীমুখ’ গ্রামটিই এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম! ৬০ শতক জায়গাজুড়ে ‘এক ঘর-এক বাড়ি-এক গ্রাম’ খ্যাত এই শ্রীমুখ গ্রাম।
এর আগে এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম হিসেবে আলোচিত হওয়া কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর ইউপির ‘তিলইন’ গ্রামের জনসংখ্যা ৪০ জন। তাদের সবাই সনাতন ধর্মের বলে জানা গেছে।
শতাব্দী-প্রাচীন শ্রীমুখ গ্রামের বর্তমান জনসংখ্যা পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন একজন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। এদের সবাই একই পরিবারের সদস্য।
শ্রীমুখ গ্রামটি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে অবস্থিত। সরকারি গেজেটভুক্ত এই গ্রামটিতে দীর্ঘদিন থেকেই একটি মাত্র পরিবার বসবাস করে আসছে।
উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত খাজাঞ্চি ইউনিয়ন। এর ৫ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত তেলিকোনা ও পশ্চিম নোয়াগাঁওয়ের মধ্যবর্তী স্থানে শ্রীমুখ অবস্থিত।
শ্রীমুখ গ্রামে এক সময় ছিল একটি হিন্দু পরিবারের বসবাস। ১৯৬৪ সালে দাঙ্গার সময় পরিবারটি তাদের বাড়ি বর্তমান বাসিন্দা আলতাফ আলীর পূর্ব-পুরুষের কাছে বিক্রি করে অন্যত্র চলে যান। এরপর থেকে আলতাফ আলীর পরিবার এ বাড়িতেই বসবাস করে আসছেন। বর্তমানে আলতাফ আলী সৌদি প্রবাসী। বাড়িতে বসবাস করছেন তার দুই বোন ও স্ত্রী-কন্যা।
গ্রামটির চারদিকে ফসলি জমি, বাঁশ ঝাড়, জঙ্গল ও কাদামাটিতে পরিবেষ্টিত। কাদামাটি ও পানি পেরিয়ে কোনো রকমে ঢুকতে হয় রাস্তাবিহীন এ গ্রামে।
সৌদি প্রবাসী আফতাব আলীর স্ত্রী রাহিমা বেগম। তাদের একমাত্র মেয়ে প্রতিদিন কাদামাটি-পানি পেরিয়ে একটি কিন্ডারগার্টেনে যায়। আর্থিক দুরবস্থার কারণে তাদের ব্যবহার করতে হয় কাঁচা শৌচাগার। একমাত্র টিউবওয়েলটি নষ্ট থাকায় পুকুরের পানি পান করতে হচ্ছে।
শ্রীমুখ গ্রামের জনসংখ্যা মাত্র পাঁচজন হওয়ায় তারা পার্শ্ববর্তী পশ্চিম নোয়াগাঁওপঞ্চায়েতের সঙ্গে যুক্ত রয়েছেন। ছোট একটি আইলই চলাচলের একমাত্র অবলম্বন। বিশেষ করে বর্ষা মৌসুমে নৌকা ছাড়া বাড়ি থেকে কোথাও যাওয়া যায় না। শুকনো মৌসুমেও কাদা মাড়িয়ে চলাচল করতে হয়।
শ্রীমুখের পার্শ্ববর্তী জায়গার মালিকেরা জমি দিয়ে সহযোগিতা করলে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র।
পর্যবেক্ষক মহল মনে করে, সঠিকভাবে যাচাই-বাছাই করা হলে শ্রীমুখ গ্রামটি বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম হিসেবে স্বীকৃতি পেতে পারে। এমনকি গিনেজ বুকে নাম লেখাতে পারে ‘শ্রীমুখ’।

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×