লাখো মানুষের উত্তাল জনস্রোত আর গগন বিদারী শ্লোগান মুখরিত শাহবাগ প্রজন্ম চত্বর । রাজনৈতিক পরিচয়ের উরধে উঠে , ব্যাক্তিগত রাজনৈতিক পরিচয় ভুলে সধারন মানুষ গুলো শুধু একটাই দাবী বুকে আর মুখে নিয়ে একসাথে হয়েছে , হয়ে চলেছে , আর কোন দাবী নাই রাজাকারের ফাঁসি চাই । তুমি কে আমি কে ? বাঙালী বাঙালী । তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা । কি করে পারলো তারা ? কি করে পারলো তারা সেই অচেনা লাখো শহীদ আর সম্ভ্রম হারানো লাখো মা বোনদের নিজের আত্মীয় আপন জন করে নিতে । কি করে পারলো তারা এক সাথে হতে? না তাদের কোন টাকা পয়সা দেওয়া হয়নি , দেওয়া হয়নি ভালো ক্যারিয়ার আর টিউশনি আর কোন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস । দেওয়া হয়নি বিনা হিসাবে বেহস্ত পাইয়ে দেওয়ার গ্যারান্টি । তার পরও তারা এসেছে। একসাথে হয়ে একি সুরে শ্লোগান ধরেছে । যারা জামাত শিবির করে অথবা যাদের বুকের ভেতর সামান্যতম দেশপ্রেমও নেই তারা এটা বুঝতে পারবে না । তারা শুধু অবাকই হবে, তারা ভেবে পাবে না কি করে পারলো তারা , কেন তারা পারল। এই প্রশ্নের উত্তর পাবে এখানে , শুধুই প্রজন্ম চত্বর শাহবাগে । চলে আসো বন্ধু । একবার এসে দারাও প্রজন্ম চত্বরের জনস্রোতে । একবার এসে দারাও গোল হয়ে বসে বা দাড়িয়ে শ্লোগান দেওয়া কোন একটা ছোট্ট ছাত্র জনতার দলের পাশে দেখবে তোমার ভেতর থেকে কে যেন কথা বলে। কে যেন বলে তুমি বাঙালী তুমি পারো না লাখো শহীদের রক্তের ঋণ শোধের যেই দাবী তাকে উপেক্ষা করতে । পারো না তোমার আত্মপরিচয়কে ভুলে থাকতে। আাবিষ্কার করবে তুমি নিজেকে, এক নতুন মানুষ হিসেবে। আবিষ্কার করবে নিজের ভেতরের সত্তাটাকে। দেখবে , এখানে কি অসম্ভব সুন্দর একটি স্বপ্নের জ্বাল বোনা হচ্ছে । দেখবে এক নতুন সূর্যোদয়ের আভাস । আগামী দিনের আমার বাংলা রাজাকার / কলঙ্ক মুক্ত , অন্যায় আবিচার , দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ হওয়ার শুভযাত্রা করছে । সবার আগে জাতীকে কলঙ্ক মুক্ত করি চল । তার পর একটা একটা করে সকল অন্যায় অবিচার আর শোষণের হিসেব নেওয়া হবে। শাহাবাগ প্রজন্ম চত্বর যে আলো জ্বালিয়ে গেল তা আর নিভবে না । এখন আমরা সহজেই অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো একসাথে । সেই সাহস আর শক্তি আমাদের দিয়ে গেল প্রজন্ম চত্বর । আমরা প্রজন্ম একাত্তর দেশটাকে গড়বই গড়ব , স্বপ্নের মত করে। চলে আস ভাই, চলে আসো বোন, চলে আস বন্ধু। যদি দূরে থাকো তো মনে মনে আমাদের সাথে থেকো । বসে থাকার আর নেই সময় ডাক দিচ্ছে প্রজন্ম চত্বর, আসছি আমরা প্রজন্ম একাত্তর ।
৭১ পাইনি ১৩ পেয়েছি । এ সুযোগ হেলায় হারাব না। আমরা প্রজন্ম একাত্তর ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।