somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

এফবিসিসিআইকে এখন সরকারি দলের ব্যবসায়ী শাখা বলা হয

২৩ শে মে, ২০১৫ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশন বা এফবিসিসিআইয়ের নির্বাচন ২৩ মে শনিবার। এই নির্বাচন ব্যবসায়ীদের বা গণমাধ্যমের কাছে খুব একটা গুরুত্ব পাচ্ছে বলে মনে হয় না।আগে নির্বাচনের সময় পত্রিকা বা টেলিভিশনে হেড লাইন খবর হলেও এখন কিন্তু ধারের কাছেও প্রচার পায় না। সাধারণ ব্যবসায়ীরা জানেন যে এই নির্বাচনে জিতে আসতে হলে রাজনৈতিক বেক্তি বর্গের পা ছুয়ে সালাম করতেই হবে নিজের যোগ্যতায় কোনোভাবে নির্বাচিত হয়ে আশা সম্ভব নয়।বাংলাদেশে দুষ্ট ব্যবসায়ীদের সাথে দুষ্ট রাজনৈতিকরা মিলে খুব সুন্দর ফাঁদ তৈরী করেছে। যারা শেয়ার বাজার লুটপাট করেছেন বা ঋণ খেলাপী তারাই আবার এফবিসিসিআইয়ের মঞ্চে উঠে বাংলাদেশের পতাকা উড়িয়ে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছেন।

এই নির্বাচন প্রহসনে রূপ নিয়েছে এখন নির্বাচনের আগেই সবাই জানেন কে হতে যাচ্ছেন সভাপতি। আগে থেকেই সব ঠিকঠাক করা। নির্বাচনটা আনুষ্ঠানিকতা মাত্র। সরাসরি নির্বাচন হয় না বলেই সরকারের আস্থাভাজনকে সভাপতি করা এখন অনেক সহজ। এফবিসিসিআইয়ের ৫২ জন পরিচালক থাকেন। তাঁদের মধ্য থেকেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন সভাপতি ও দুই সহসভাপতি। এই ৫২ জনের ২০ জনই সরকার মনোনীত সংগঠনের প্রতিনিধি হিসেবে সরাসরি পরিচালক হন। বাকিদের নির্বাচনে জয়ী হতে হয়।কারসাজিটা হয় মনোনীত পরিচালক পদেই। সরকারের আস্থাভাজন ব্যবসায়ী প্রথমে মনোনীত সংগঠনের প্রতিনিধি করে সরাসরি পরিচালক পদে মনোনয়ন হন। সেখান থেকে পরে তিনি হন সভাপতি। অর্থাৎ নির্বাচনে অংশ নেওয়ার কোনো ঝুঁকিতেই যেতে হচ্ছে না।

গুরুত্বপূর্ণ চেম্বার ও সমিতির প্রতিনিধিরা যাতে এফবিসিসিআইয়ে আসতে পারেন, এ জন্যই ১৮ জন মনোনীত পরিচালকের বিধান রাখা হয়েছিল। আর এখন সেই বিধানটি ব্যবহৃত হচ্ছে সরকার-সমর্থিত সভাপতি হওয়ার জন্য।বর্তমান সভাপতি কাজী আকরাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধি হিসেবে সরাসরি পরিচালক হন। সেখান থেকে হয়েছেন সভাপতি।আবদুল মাতলুব আহমাদ এবার মনোনীত পরিচালক হয়েছেন রাজশাহী চেম্বার থেকে। অথচ এর আগে তিনি পরিচালক হয়েছিলেন বিমা সমিতি থেকে। কিন্তু যাতে নির্বাচন করতে না হয়, এ জন্য রাজশাহী চেম্বারের প্রতিনিধি হয়েছেন।

এফবিসিসিআইকে এখন সরকারি দলের ব্যবসায়ী শাখা বলা হয়। সভাপতি নির্বাচনের প্রক্রিয়া থেকেই তা শুরু হয়ে যায়। দেখা গেছে, যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের পছন্দের ব্যক্তিই হন এফবিসিসিআইয়ের সভাপতি।এফবিসিসিআইয়ের এখনকার সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। এর আগের সভাপতি এ কে আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি একবার মনোনয়নও চেয়েছিলেন। তারও আগের সভাপতি আনিসুল হক এখন আওয়ামী লীগের সমর্থন পাওয়া ঢাকা উত্তর সিটির নির্বাচিত মেয়র। তবে এফবিসিসিআই সভাপতি হয়েছিলেন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনেই।এরও আগে এফবিসিসিআইয়ের দুবারের নির্বাচিত সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন আওয়ামী লীগের হয়ে দুই দফায় কুমিল্লার মুরাদনগর থেকে সংসদ নির্বাচন করেছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে তিনি এখন সাংসদ। আরেক সভাপতি সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা।দুই দফায় সভাপতি ছিলেন আবদুল আউয়াল মিন্টু। তবে তখন তিনি পরিচিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে। এখন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আর গত বিএনপি সরকারের সময় সভাপতি ছিলেন মীর নাসির হোসেন। বলা হয়, তিনি সভাপতি হয়েছিলেন হাওয়া ভবনের সমর্থনেই
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×