
১
তুই আমার পুর্ণিমা রাতের অমাবস্যা। এত স্পষ্ট কিন্তু ধরতে পারিনে।
২
তুমি হাজিরা খাতা হও আমি প্রতিদিন হাজিরা দেব!
৩
তোমার জন্য আমি নিজস্ব অর্থায়নে মনের মধ্যে পদ্মা সেতু বানাবো!
৪
না থাকিয়াও পুরোটা জুড়ে তুমিই রহিয়াছো!
৫
তোমার সবাই আছে, আমার তুমি!
৬
বৃষ্টি আছে কিন্তু নেশা নেই, তুমি ছাড়া নেশাগুলো অচল। তুমি পুরোটাই নেশা।
৭
তার এক দৃষ্টিতে যে মুগ্ধতা থাকে সেটা ভেবেই দিব্যি একটা বসন্ত পার করে দেয়া যায়।
৮
তুমি বৃষ্টি হও, আমি ভেজা গন্ধ হবো!
৯
সে মানেই সুখের হাওয়া,
বুক ভরা স্বস্তির নিঃশ্বাস!
১০
ভাবনার রাজ্যে তুমি দেয়াল ঘড়ি, সারাক্ষন টিক-টিক টিক-টিক!
১১
তুমি রসে ভেজা চিতই পিঠা,
শিতের সকালে ধোঁয়া উঠা এক কাপ গরম চা!
১২
তুমি ভালোবাসার মুগ্ধতা নামক ভাইরাস! যার কোন এন্টি ভাইরাস নেই!
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



