
ভেনিস লেক, লেক কমো, মানারোলা
কিংবা ইতালিয়ান কলিসীয়াম এ তোকে হয়তো
কখনো নিতে পারবো না আমি!
নিতে পারবো না ক্যানাডিয়ান ভ্যাঙকুভার,
নায়াগ্রা ফল্স কিংবা বরফাচ্ছন্ন হুইসলারে।
আমি তোকে স্বপ্ন দেখাতে চাইনা
লাস ভেগাস, দা রয়্যেল পেন্টহাউজ স্যুট
কিংবা বিলাসিতার PER AQUUM Niyama এর।
দুর্গাপুরের পদ্ম দিঘির পাড়ে যাবি আমার সাথে?
সেখানে নিয়ে যাবো তোকে আমি।
স্বচ্ছ দিঘির জলে ঢেউ খেলা তোর অবয়ব,
কলমিলতারা উকি মেরে জল ছুঁতে চাইবে,
এক পাল চঞ্চলা হাঁস সেথায় সাতরে বেড়ায়,
যেন চলন্ত সাদা পুষ্প কানন!
শত বছরের পুরোনো সান বাঁধানো ঘাট
শিতল জল, পা ডোবাবি তুই, তোর
দিঘির বুকে শিহরোন খেলবে, কঙ্কন কাঁপুনি,
ঢেউয়ের মৃদু তরঙ্গ বয়ে যাবে
এপার হতে অন্য অন্য পারে।
বিকেল গড়িয়ে সন্ধে হবে, আঁধারে ভেসে আসবে গভিরতা,
জোনাকিদের আলো উৎসব, খেজুর পাতার রনঝনা,
হালকা বাতাসে ভেসে আসা বেলি ফুলের নিঃশ্বাস,
তুই-আমি আর মুগ্ধতা,
যাবি? দুর্গাপুরের পদ্ম দিঘির পাড়ে যাবি আমার সাথে?
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



