
তুমি ভালোবাস বলে,
ভালোবাসায় এখনো মরিচা ধরেনি,
যাদুঘরের পুরু কাচের আড়ালে ঝুলানো হয়নি আজো ভালোবাসা!
তুমি ভালোবাস বলে
প্রত্নতাত্ত্বিকদের খাতায় আজো লেখা হয়নি ভালোবাসার নাম,
সমুদ্রচারীরা ভালোবাসার খোঁজে দ্বীপে দ্বীপে নোঙর ফেলেনা।
তুমি ভালোবাস বলে
প্রেমিকের মনের দরজায় ঝুলেনা লোহার শিকল,
আকাশ জুড়ে আজো হাহাকার শুরু হয়নি স্বপ্নের!
তুমি ভালোবাস বলে
ভাঙা কলার ভেলাতেও সুখেরা ভাসে আমার দুচোখ জুড়ে,
তোমার শরীর জুড়ে কবিতারা গাঁথে প্রেম!
তুমি ভালোবাস বলে
শিকেয় ওঠেনি আজো ভালোবাসা,
মন ঝড়েও দিব্যি দাঁড়িয়ে আছে ভালোবাসার নীড়!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



