somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিসংখ্যানের উল্টো ধাঁধাঁ বনাম ভারত-পাকিস্তান লড়াই!

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান জিতেছে ১০, ভারত মেপে মেপে অর্ধেক ৫। একটি পরিত্যাক্ত আর অন্যটি ড্র। ভারত পাকিস্তানের দুদেশীয় ১৭ টি সিরিজের কথা বলছি।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে বার তিনেক। এখানেও সেই অর্ধেকের হিসেব। ভারত ২০১৩ সালের বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ভারত জিতলেও ২০০৪ ও ২০০৯ সালের বাকিদুটো ম্যাচ দাপটের সাথে জেতে পাকিস্তান।


১৯৭৮ থেকে ২০১৫, একদিনের ক্রিকেটে ভারত পাকিস্তান মোট মুখোমুখি হয়েছে মোট ১২৭ বার। এক্ষেত্রেও জয়ের পাল্লা ভারি পাকিস্থানের। পাকিস্তানের ৭২ জয়ের বিপরিতে ভারতের জয় ৫১। ফলাফল আসেনি গোটা চারেক ম্যাচের।


এখনো পর্যন্ত বিশ্বকাপ আসরে ভারতের বিপক্ষে কোন ম্যাচ জেতেনি পাকিস্তান।


দুদলের মুখোমুখিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটা ভারতের দখলে। ২০০৫ সালের ৪নং মাসের ৫ তারিখে ভারতের ভিশাখাপাতনাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৫৯ রান সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দল।


ভারতের বিপক্ষে এখনো পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৪৪ রান। এটা ছিল ২০০৪ সালের ১৩ই মার্চ। ভুলে গেলে চলবে না আমরা একদিনের ক্রিকেটের কথা বলছি।


সর্বোচ্চ রানের রেকর্ডটা যেমন ভারতের তেমনি সর্বনিম্ন রানের রেকর্ডটাও এই ভারতেরই দখলে। ১৯৭৮ সালে ৭৯ রানে অলআউট হয় ভারত। দুইদল ২য় বারের মত মুখোমুখি হয় ভারতের শিয়ালকোট স্টেডিয়ামে। ৩৪ ওভার ২ বলে ভারত অলআউট হয়ে ৭৯ রানে। ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর ৮৭।


দুদলের মুখোমুখিতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা পাকিস্তানের দখলে। ব্যবধান ১৫৯ রানের। ২০০৫ সালের ১৭ এপ্রিল, দিল্লি ক্রিকেট গ্রাউন্ড, ৩০৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয় ১৪৪ রানে।


ইনিংসে ১৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে সবচেয়ে বেশি বল বাকি রেখে বেশি উইকেটে জয়ের রেকর্ডটাও পাকিস্তান দখল করে রেখেছে।


উইকেটের বিবেচনায় সবচেয়ে বড় জয়ের কৃতিত্বটাও পাকিস্তানের পক্ষে কথা বলছে। ১৯৯৭ সালের ২রা অক্টোবর, লাহোরে ২১৬ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ম্যাচ জিততে পাকিস্তান খেলেছিল ২৬ ওভার ২ বল।


সবচেয়ে কম রানের ব্যবধানে জয়ের রেকর্ডটা অবশ্য দুদল ভাগাভাগি করে নিয়েছে। ১৯৭৮ সালে এর পয়লা অক্টোবর ১৭১ রানের টার্গেট দিয়ে ভারত জেতে ৪ রানে। ১৯৯১ সালে ২৫৮ রানের টার্গেট দিয়ে পাকিস্তানও ম্যাচ জিতেছিল ঐ ৪ রানে।


রেকর্ড পাকিস্তানের পক্ষে কথা বললেও বর্তমান হিসেব জ্যামিতিকহারে উল্টো। পাকিস্তান ক্রিকেট যেন এক ভগ্নদশার নাম। নেই সিনিয়র ক্রিকেটার, নিজের দেশের মাটিতে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনা অনেক বছর হয়ে গেল। ফিক্সিং আর অবৈধ বোলিং অ্যাকজনের জেরেও কাটা পড়েছে অনেক প্রতিভাবান ক্রিকেটার।


অন্যদিকে ভারত সবে মাত্র আইপিএল শেষ করা ব্যাটিং পাণ্ডবদের এক শক্তিশালী দল। সুরেশ রেইনা, ভিরাট কোহলী, মাহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের মত ব্যাট্‌সম্যান আছে দলে। বোলিংয়েও কম যায়না উমেশ যাদব, মোহাম্মাদ সামি আর অশ্বীনরা।

তবু ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা। হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের প্রতিক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। দুদলের দৈরথ আর চোখমুখে জয়ের নেশা দেখা যাবে আজ মাঠে। ১২৮ তম বারের মত ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হবে দুদল। ৪র্থ বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হিসেবের খাতায় এক সংখ্যাটা কোন দিকে বসবে সেটা দেখতেই মুখিয়ে ক্রিকেট ভক্তরা।

সত্যিকারের এক ক্রিকেট মহারথের অপেক্ষা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৯:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×