somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নানা হিসেব-নিকেশঃ আজকের ম্যাচে এগিয়ে বাংলাদেশ!

০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতপাঁচ ভেবে সাতে-পাঁচে প্যাঁচানোর কিছু নেই। সহজ হিসেব, আজকের ম্যাচে এগিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্পট লাইট ওয়ার্নার – ম্যাক্সওয়েলদের পাঙ্গা নিতে টাইগারদের আছে সৌম্য-সাব্বির। সাকিব-তামিম পর্যন্ত পৌঁছানোর দরকার পড়বে না।


অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেডেন, মাইক হাসি, ডেভিড হাসি, মাইকেল ক্লার্ক, রিকি পন্টিংদের সাথে বাংলাদেশের আজকের দলের খেলেছেন অনেকেই। তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহদের পাশে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিন্স, গ্লেন ম্যাক্সওয়েলদের অভিজ্ঞতা নিতান্তই খোকা খোকা মনে হবে।


অজি দলে ১০০ ওডিআই খেলেছেন এমন কোন ক্রিকেটারই নেই। অন্যদিকে ১৭০ এর বেশি ম্যাচ খেলেছেন টাইগার তামিম, সাকিব, মাশরাফি, মুশফিকরা। ১৫০ এর কাছাকাছি একদিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে মিষ্টার ডিপেন্ডেন্ট মাহমুদুল্লাহ রিয়াদের।
বোলিং এ মিচেল স্টার্ক, হ্যাজলউড, প্যাটিনসনদের চেয়ে কোন অংশে কম যান না মুস্তাফিজ, মাশারাফি, রুবেলরা।


কন্ডিশনের বিচারে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও এক মাসের বেশি সময়ে নিজেদেরকে ভালই থিতু করে ফেলেছেন টাইগার বাহিনি। দুদলের ২০১১ সালে শেষ লড়াইয়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে যে বহুগুন পার্থক্য সেটা সমগ্র ক্রিকেট বিশ্বও যেমন স্বীকার করে নেবে তেমনি অজি ক্রিকেটেরদেরও মানতে নারাজ হবার কথা না।

১৯৯০ থেকে ২০১৫, দুদল মুখোমুখি হয়েছে গোটা বিশেক বার। শেষ ম্যাচটা পরিত্যাক্ত হওয়াই পরিসংখ্যান মতে বাংলাদেশ ১, অস্ট্রেলিয়া ১৮। সামর্থের পার্থক্যের সাথে সাথে পরিসংখ্যানের সংখ্যাগুলোও বদলাতে শুরু করে। বদলাতে শুরু করে জয়ের হিসেব নিকেশও।



সেই বদলানোর শুরুটা হয়তো আজ থেকেই। বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৬ টায় শুরু হওয়া আজকের ম্যাচ শুধু একটা ম্যাচই না, দির্ঘ দিনের একটা হিসেব বদলানোর ম্যাচ, বাংলাদেশের খাতায় জয়ের সংখ্যা বাড়ানোর ম্যাচ, ১৮-২ করার ম্যাচ, সেমিফাইনালের যাবার পথ প্রশস্থ করার করার ম্যাচ।
বাকিটা মাঠে।

আমার এই আর্টিকেলটি আজ প্রথম প্রকাশিত হয় ক্রিকেট বিস্ময় মাচাও এঃ http://bit.ly/2susV2H
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×