somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি নিরাপদ ব্লগার: ঢোল বাজাই তবে

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এখন নিরাপদ ব্লগার! আমার কোনো বিপদ-আপদ হবে না অথবা আমিও কারো জন্য বিপদজনক হব না। ভাবতে বড়ই মধুময় লাগছে । ধন্যবাদ সামু। আসলে আমি কে বা কেমন আর এখানেই বা কি করতে চাই সে সম্পর্কে একটু ঢাক-ঢোল পেটাতে হাজির হলাম। আমি সহজ সরল স্কুল টিচার। রাজধানী শহরে প্রায় দুই যুগ তবুও অরিজিনালি গাঁওগেরামের মানুষ; স্বভাবে এখনও পুরাপুরি গাঁইয়াই রয়ে গেছি। চাইল ডাইল মাছ তরকারির অভাব এ শহরে কখনো দেখি নাই কিন্তু আমার বিশেষ পোষায় না; সপ্তাহে পক্ষে বা মাসে হলেও প্রায় সময়ই গৈ-গেরাম থেকেই ব্যাগ বস্তা বোঝাই করে ওগুলা আনি, খাই দাই বাঁচি। বিশ্বাস করি জীবন আনন্দময়। জগৎ সংসার জীবনের ছোট ছোট ভালো লাগা গুলোই প্রেরণা দেয় সদানন্দময় জীবন যাপণের। দেখাশুনা জানাজানির গণ্ডিও স্বল্প। ওইটুকুন পরিসরেই পাতা মনের জালে নিত্য যা কিছু আটকায় তারি কিছু কিছু চিহ্ন রেখে যেতে চাই এই মহা অন্তর্জালে। সকলের সহযোগিতা সহমর্মিতা বন্ধুতার জন্য অনুনয় রইল। অবশ্য আমি ব্লগ খুলেই প্রথম পোস্টে একটু বুদ্ধি পরামর্শ চাইছিলাম নিকটা ঠিক করা যায় কি না সে ব্যাপারে দেখলাম নোবডি রিপ্লাইড। যাক ব্যাপার না। আশাহত হই না। একটু আগে ঢাকঢোল পেটানোর যে কথা বলছিলাম আসলে আহামরি কিছু না। এই যেমন যখন রাজনীতির মাঠ চরম গরম, মাঠে ময়দানে রাজপথে মিডিয়ায় নেটে চ্যাটে ব্লগে সুনামি চলবে আমি তখন হয়ত আমার একটা প্রিয় গান নিয়ে গুনগুনানি পোস্ট দিয়ে দিলাম। আবার নির্যাতন, খুন, ধর্ষণ এসবের প্রতিবাদে প্রতিকারে যখন চারদিক বিক্ষুব্ধ হয়ে ওঠবে আমি তখন একটি কিশোর প্রেমের গল্প বা মনে পড়ে সেই দুটি চোখ এ জাতীয় পোস্ট দিয়ে বসে বসে মুচকি হাসলাম। কিংবা কোনো মানবিক আবেদনে কারো জীবন বাঁচাতে, কাউকে বিপদ থেকে উদ্ধার করতে চারদিকে সবাই ঝাঁপিয়ে পড়ছে যখন আমি তখন স্মৃতির পাতায় খুঁজবো কোনো হারানো বন্ধুর মুখ নয় ত ফেসবুকের বন্ধুদের গুণকীর্তন করে একটা পোস্ট দিয়ে দিলাম। উৎসবে অনুষ্ঠানে মিনারে মন্দিরে মসজিদে আনন্দ শ্রদ্ধায় উৎসর্গে উৎফুল্ল উদ্বেলিত হওয়ার মওসুম হলে আমি লিখবো ফুল পাখি লতা পাতা শিশুর হাসি এসব নিয়ে। আমার ব্লগিং চলবে ইত্যাদি রকমের এই আর কি।

**ও লেখায় মার্জিন ঠিকঠাক করার উপায় দেখতেছিনা যে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×