somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসন্নতা ও কিছু খেয়ালি দুঃখ

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



...... নদী আর সাগরের অনেক অমিল।সবচে বড় যেটা তা হলো ভিন্নরকম জল বুকে বয়ে চলেছে তারা। নদী বরাবরই ভালো লাগে আমার। সমুদ্র অনেক বিশাল। তার সামনে গেলে নিজেকে ক্ষুদ্র, তুচ্ছ, নগন্য মনে হয়। অথচ নদী! যেন আমার আত্মাজল বয়ে চলে তার বুক জুড়ে। আমি বিষণ্ণ হলে নদী তীরে বসি। আমার কংশ নদ।প্রিয় সিংধা বাঁক। ভীষণ শূণ্য লাগে।কতদিন যাইনা।.....

....হিমুর মতো আমারও একটা নদী আছে। খুবই ছোট একটা নদী। আমার নদীর নাম 'শীতল '। আমার বর্ষা দিনের জল থৈথৈ দিনগুলিতে তার বুকে দুঃখ ভাসাই।। অনেক স্নিগ্ধ একটা গান ভেসে চলে তার তীর ধরে। আমি শুনি।.....

..... নগরজীবন, ব্যস্ত ছুটে চলা।অবিরাম। কবিদল চুপচাপ বৃক্ষের মতো। অথচ কদিন আগেও তাদের হাতে ছিল কর্পূর। আজ মরাস্রোত পেয়ে বসেছে তাদের।...

.... কারো ঠোঁটের কোণে হাসি কিংবা একটু চোখেরজল আমি চাই আজীবন। ন্যাকা ন্যাকা প্রেমদাসদের দেখে বিরক্তি আর অরুচিতে ভরে গেছে মন।।.....

.....আমার সকাল শুরুর
গল্পটা পাল্টে যাচ্ছে রোজ। নিজের
মতো করে কিছুই হচ্ছে না। অবশ্য
হয়ওনা কোনদিন। তবে চেষ্টা থাকে খুব।
এই যেমন ইদানীং কেমন অগোচর
আকাশের ধুমকেতু আসে। টের পাইনা।
আমি যাদের নিয়ে ব্যস্ত থাকি খুব।
তারা আমার থেকে অনেক
ব্যথা পেয়ে যায়।....

.....অনেকদিনের
জমানো কতগুলো শুকনো গোলাপ ফুল
আছে আমার ট্রাংক এর ভিতর।
সাথে অনেকগুলো কবিতা।
কবিতাগুলো ছিল। এখন নেই। আজ সন্ধ্যার
অবসরে নাই হয়ে গেছে।
ছিঁড়ে ফেলেছি কুচিকুচি করে। কেউ
পড়েনি ওদের। ওরা ঠিক কবিতা নয়।
অনেকটা দেখতে কবিতার মতো।....

... ৫
মিনিট। বদলে যাওয়ার জন্য অনেক সময়।
অনেক ।....

... আমি একটা গান ইদানীং খুব গুনগুন
করছি। 'প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ
উঠে গেছে তাই.... আমার আক্ষরিক কোন
প্রেমিকা নেই। হবেওনা।
তবে আমি যাকে প্রেমিকা হিসেবে পেয়েছিলাম।
সে আমার নক্ষত্রলোক। প্রিয় প্রিয়
জিনিসপাতি, মানুষ আমার
কাছে স্থায়িত্ব পায় কম। সেই
হিসেবে এর খুব ভাগ্যি বলতে হবে।
অনেকদিন আমাকে বুকের ভিতর
বন্দি রেখেছে।েখন আমার কেউ নেই ...

..... আমার কিছু সন্তান আছে। বিকলাঙ্গ
সন্তান। এদের
জন্মদিয়ে পৃথিবীতে আমি আনছি না।
অর্ধেক করে রেখে দিয়ে ট্রাংক এর
কোণায়। খুব কষ্ট হয় এদের জন্য।......

..... প্রায়শ ভাবি।
লেখালেখি আসলে কী জিনিষ??
কালো হরফে সাদা জমিনে শষ্য বুনন??
কিংবা নিজের ভেতর থেকে অনুভব,
অনুভূতি নিংড়ে নিজেকে ছোবড়া বানিয়ে দেয়া??
যার হাতে হাত রেখে লিখতে ধরেছি।
তাকে দেখেছি লেখালেখি প্রতি জীবন
কীভাবে উৎসর্গ করতে হয়। লেখকদের
একটা নিজস্ব জগত থাকে। এর
বাইরে তারা কিছু
বোঝেনা,দেখেনা।
আসলে দেখতে পারে না। প্রকৃতি তাদের
সেই ক্ষমতা দেয় নি। তাই তারা সবার
মধ্যে থেকেও প্রচন্ড একা।...
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×