somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সুখেরকাঁটা

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৈত্রের শেষ দিন। পিঠ চিড়বিড় করা রোদে ঘামতে ঘামতে হাঁটছি। আকাশে তাকানো যায় না।চোখ ঝলসে যাবার জোগাড়। আবহাওয়া অফিস রেকর্ড ভেঙে ঠিকঠাক তাপমাত্রার ভবিষ্যৎ বাণী করছে গত কদিন ধরেই। টিএসসির দিকে যাচ্ছি আমি। কার্জন হল থেকে টিএসসি দূরের পথ না মোটেও। তবু মনে হচ্ছে এই পথ যেতে আমার একযুগ লেগে যাবে।
পুষ্টি ইন্সটিটিউট এর গেট লাগোয়া একটা 'ডেউয়া ' গাছ আছে। ওটার নিচে একটা পাকা বেঞ্চ আছে। আমি বসলাম। খুবই ক্লান্তি লাগছে।চোখ বুঁজে আসছে ঘুমে।
একটা রিকশা থামল আমার সামনে। শাড়ি পরা একটা মেয়ে বসে আছে রিকশায়। হাত ভর্তি নীল চুড়ি।টুংটাং শব্দ হচ্ছে কাঁচের চুড়ি থেকে। শাড়ির রঙও নীল। ঘন নীল। তার উপর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। আমি অপ্সরী দেখিনি। সম্ভবত এমনই হবে স্বর্গের অপ্সরীরা।
আমি চোখ ফিরিয়ে নিলাম। জগতের কঠিন সৌন্দর্যগুলোর একটা বড় ধরণের খুঁত থাকে। এই মেয়েটা সত্যিই অনেক সুন্দর। ওর খুঁতটা আমার চোখে পড়লে মন খারাপ হয়ে যাবে। ক্লান্তিকর এই গরম দুপুর বেলায় মন খারাপ করার কোন মানে হয় না।
- 'এই যে শুনছেন?' রিনিঝিনি করে বেজে উঠল একটা কন্ঠ।
আমি ফিরে তাকালাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। হাতে একটা একশ টাকার নোট।
-"এটার খুচরো হবে আপনার কাছে?"
সাকুল্যে আমার কাছে আছেই ৩২ টাকা। তারপরও মানিব্যাগ খুলে খুঁজে দেখলাম।
- " নাহ, হবেনা।" বললাম। একটা শুকনো হাসি ঠোঁটের কোণে জেগে উঠলো মেয়েটার।
অসহায়ের মত এদিক ওদিক তাকাচ্ছে মেয়েটা। রিকশাওয়ালাও মনে হয় ভালই বিপদে পড়েছে। এই সময়টা হচ্ছে রিকশা বদলের সময়। যারা একবেলা রিকশা চালায় তারা দুপুরবেলা রিকশা জমা দিয়ে ফেলে। রিকশাওয়ালা করুণ চোখে তাকাচ্ছে। কোন খালি রিকশাও আসছেনা।
-"আপনার ভাড়া কত?" রিকশাওয়ালাকে বললাম।
-"২৫ ট্যাহা মামা।"
আমি ২৫ টাকা বের করে দিলাম। আর সাত টাকা আছে মানিব্যাগে। রিকশাওয়ালা প্যাডেল মারতে মারতে চলে গেল।
আমার দিকে তাকিয়ে আছে মেয়েটি।
- " ধন্যবাদ দিয়ে ছোট করব না। একটু অপেক্ষা করলে আমি ভেতরে গিয়ে কারো কাছ থেকে আপনার টাকাটা এনে দিই!"
আমি মৃদু হাসলাম। মেয়েটি ভেতরে চলে গেল। রাস্তাটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে। কেমন একটা শুনসান ঘোরলাগা পরিবেশ। শান্ত আর নির্জীব বাতাস।
আমি উঠে দাঁড়ালাম। হাঁটতে শুরু করলাম টিএসসির দিকে। আকাশটাকে কেমন অসহায় অসহায় লাগছে। মাঝে মাঝে আকাশে কোন মেঘ না থাকলে অসহায় দেখায় খুব।
টিএসসিতে চলে এসেছি। মাঠের ঘাসের মধ্যে রোদ বিছিয়ে আছে। দেখে মনে হচ্ছে কোন একটা প্রাণী ঘাসের ডগায় কিলবিল কিলবিল করছে। বাতাসে ঘাসগুলো কাঁপছে। আমি নাগকেশর গাছের নিচে গিয়ে বসলাম। কেমন শান্ত আর ঠান্ডা এই জায়গাটা। আমার হঠাৎ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। প্রচন্ড বৃষ্টি নামুক। সব ধুয়ে মুছে যাক। আমি চোখ বন্ধ করলাম। অপেক্ষা করছি বৃষ্টির জন্য। আকাশ উথাল পাতাল করে বৃষ্টি নামুক.. আমি বসে আছি.. ভিজব। আয় বৃষ্টি...
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×