somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুঙুর,
জারুল ফুলের শুভেচ্ছা।
তোমাকে চিঠি দিব এটা বলার পর মনে হলো কতকাল চিঠি লিখিনা।একটা সময় ছিল প্রচুর চিঠি লিখতাম। আমার পরিচিত, অপরিচিত সবাইকে চিঠি লিখতাম। আমার অনেকগুলো কলমী বন্ধুও জুটেছিল। ক্যাম্পাসে আসার পরও অনেককে চিঠি লিখেছি। এমনকি আমার ডিপার্টমেন্ট এর স্যারদেরকেও। চিঠি লিখে আমি আনন্দ পেতাম। অথচ কতদিন হলো কাউকে চিঠি লিখিনা। কেন লিখিনা? নিজেকেই প্রশ্ন করি। উত্তর পাইনা। মাঝে মাঝে মনে হয় কেউ হয়তো চিঠির জবাব দেয় না তাই। কিন্তু তাতো না। চিঠির জবাব পাবার আশায় আমি চিঠি লিখিনি। আমি আমার আনন্দ পাবার জন্য চিঠি লিখা শুরু করেছি। আমার গল্পগুলো বলতে আমার ভাললাগে। কেমন একটা আনন্দ ছুঁয়ে যায় আমায়। কারো সাথে গল্প বা কাউকে একটা চিঠি লিখতে পারলে নিজেকে অনেক হাল্কা লাগে। কেমন পাখির পালকের মতন মনে হয় শরীরটাকে। যেন মুহূর্তেই উড়ে যেতে পারি আকাশে।
আমি আকাশ দেখতে পছন্দ করি। কত রূপ আর বৈচিত্রে ঠাঁসা আকাশ। হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েই যাচ্ছে তার রহস্য দিয়ে। আমি আকাশ দেখে নিজেকে খুঁজে পাই যেন। মনে হয়, আমার পৃথিবীর সব আনন্দ বুঝি ওই আকাশে লুকানো।
তোমার সাথে আমার প্রথম যেদিন দেখা হলো, আমার অনেক আনন্দ লেগেছিল। আমার কথাগুলো কাউকে বলতে পারব এই আনন্দ আজিকাল কেউ কথ আশুনতে চায় না।সবাই শুধু নিজেরটা বলতে চায়। আমিও তাদেরই দলে। আমার গল্পগুলো অত আহামরি কোন কিছু না। তবুও আমার গল্পগুলো আকাশ ছোঁবার সামর্থ্য রাখে।
চারুকলার রাতটা আমি কোনদিন ভুলব না। তোমার বারবার বলা " স্বপ্ন, আমাকে শক্ত করে ধরো, আমার হাত ধরো।" আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে। নিজেও কিছুটা মাতাল ছিলাম। আমার ভেতরে তখন কেমন একটা অগোছালো অনুভূতি কাজ করছিল। আমার কেবলই মনে হচ্ছিল বন্ধুর সংজ্ঞা কী?
আমার কাছে বন্ধু মানে একটা জীবন, একটা পৃথিবী। বন্ধু মানে যার জন্য জীবন বাজি রাখা যায়। যার মুখ দেখব বলে অন্ধকারে জোছনা নামে। যার জন্য আজো এ পৃথিবী এত রূপসী। যার জন্য ভোরের বাতাস এত স্নিগ্ধ, কোমল। আমার তোমাকে প্রথম দেখাতেই বন্ধু মনে হয়েছিল। মনে হয়েছিল কত যুগের আপন তুমি আমার। এজন্যই আমি এত মিশি তোমার সাথে।
আমি আমার কৈশোরে একটা পত্রিকায় একটা লেখা লিখেছিলাম। বন্ধুর জন্য বিজ্ঞাপন। পাগলামি বলতে যা বোঝায়। আমার আবেগ আর হাহাকারগুলো লিখেছিলাম সেই বিজ্ঞাপনে। বিজ্ঞাপন দিয়ে আমি কোন বন্ধু পাইনি সত্যি। তবে বন্ধুর মানেটা বুঝতে পেরেছি।
আমি জানিনা, আমার পৃথিবীর শেষ কোথায়। আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করে, আমার একটা বন্ধু থাকবে যার হাত ধরে বৃষ্টির গভীরে ভিজতে পারব। অনেক গভীরে। আমি জানিনা, আমি আমার জীবনে কি করব। শুধু এটুকু জানি একটা বন্ধু পাশে থাকলে বহুদূর পথ আমি অনায়াসে যেতে পারব।
তোমার সাথে আমার সময়গুলো কত দ্রুত কেটে যাচ্ছে। আমরা একদিন আকাশ ছোঁব দেখে নিও। তোমাকে নিয়ে তোমার পরিবার যা স্বপ্ন দেখে আমাকে নিয়েও দেখে। আমাদের স্বপ্নগুলো পূরণ হোক। আমরা চড়ুই পাখি হয়ে যাই। আকশ ভরে উড়াউড়ি করতে না পারলাম, কার্নিশ জুড়ে উৎসব তো করতে পারি। চলো আমরা একসাথে ভাল থাকি, আনন্দে থাকি। ঠিক আছে?
হালুম
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×