দ্বিতীয় ব্যঞ্জনে চন্দ্রবিন্দু
০৯ ই মে, ২০১৭ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে শহরে থাকোনা তুমি
সে শহরটা অন্ধ, বধির,
যে ঝর্ণায় ঝরোনা তুমি
সে ঝর্ণাও বড্ড যে ধীর।
যে বাগানে ফুটোনা তুমি
সে বাগানে সুবাস যে নেই,
যে আকাশে জ্বলোনা তুমি
কী লাভ তার খবর জেনেই?
যে সময়ে থাকোনা তুমি
পানসে লাগে সারাবেলা,
যে নদীতে ডুবোনা তুমি
বন্ধ থাকে ঢেউয়ের খেলা।
এই শহরে, আকাশ জুড়ে,
নদীর বুকে ,ঝর্ণা ধারায়...
ফুল বাগানেও গরিব কবি
তোমায় খুঁজে চষে বেড়ায়।
ও প্রেমাষ্পদ কোথায় তুমি
তোমার ছোঁয়ায় বাঁচবে এ প্রাণ,
আকাশটাযে বড্ড কালো
উঠবে কবে পূর্ণিমা চান?
দেহটাতো সবার থাকে
মন থাকে গো কার ভিতরে?
মন মানুষ কী পাবে কবি
এত দেহধারীর ভিড়ে?
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৭ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন