somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছে ফড়িং

০৭ ই মে, ২০১৮ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন খুব ভোরে বেরিয়ে পড়বো। কাঁধে একটা ছোট্ট ঝোলা আর হাতে ইউকেলেলেটা নিয়ে। হেঁটে হেঁটে রেলস্টেশন, লঞ্চ ঘাট কোন একটাতে যাব। পায়ের উপর বিশ্বাস নিয়ে। অথবা হাঁটতে পারি। সত্যিকারের গন্তব্যহীন চলা। যেতে যেতে গাইবো। গলা ছেড়ে গাইবো।
গাইতে গাইতে কোন এক বাড়ির শান্ত স্নিগ্ধ উঠোনে গিয়ে দাঁড়াব। গান শোনাবো। মায়াবতী কোন গৃহিণী হয়তো থালা ভর্তি করে খেতে দেবে। খেয়ে উঠে শুকরিয়ায় দু হাত তুলে দুয়া মাঙবো। তারপর আবার নিরুদ্দেশ যাত্রা।

গাইতে গাইতে বলবো,

'ভালবাসো মানুষকে। মরছে মানুষ, মানুষ বাঁচাও মানুষকে।'

কোন এক প্রাচীণ বৃক্ষের নিচে গিয়ে বসবো আরো প্রাচীণ কোন বাজারে। মানুষের কাছে মানুষের গান গাইবো। মানুষের জন্য গাইবো।

ভালবাসার গান গাইবো। যে গানে খুঁজে পাওয়া যায় তিরতির জলে ভাসা শৈশব। কিংবা আদিগন্ত বিস্তৃত আকাশের মতন কৈশোরের গল্প। মানুষের কানে কানে বলে আসব উত্তাল যৌবনের গল্প। রৌদ্রছায়া, প্রেম আর বায়ান্ন তাসের গল্প।
কেউ হয়তো গালে হাত দিয়ে শুনবে সে গান। কারো মাথা ঈষৎ দুলবে গানের তালে। কেউ কেউ হয়তো ভিজিয়ে ফেলবে দুচোখ।

আমি তাদের শোনাব বুক পিঠ মিলে যাওয়া মানুষের গান। তাদের মুখের ভাষায় গাইবো আমার প্রাণের সুর।
কখনো কখনো তাদের শোনাব অন্ধকার রাত্রির ভেতরে বেড়ে ওঠা কোন কণ্ঠস্বর...

"ক্রমেই সেদ্ধ হয়ে আসে জীবন। মহুয়ার ঘ্রাণে প্রাণ ভোমরা উতলা প্রায়। স্রষ্টার হাতে ইস্ত্রি হয়ে যাওয়া মানুষগুলোও প্রেম করতে জানে। মাতালের মত ভালবাসতে জানে। সেদ্ধ হয়ে শুদ্ধ হতে না জানলেও কমতি পড়েনা প্রেমে। ক্ষণকালের জীবনেও যুগযুগ ভালবাসার ক্ষমতা রাখে এরা। কোন এক কবি বলেছিলেন 'বুক পিঠ মিলে গেলে থাকেনা কিছুই'।আমার শুধু বলতে ইচ্ছে হয় প্রেম থাকে প্রেম । বয়াম ভর্তি সর্ষে মাখানো আচারের মতন জোছনা মাখানো প্রেম। এদের হাত ভর্তি চাঁদের আলো থাকে । জগতকেও ভালবাসে এরা । অসম্ভব রকমের ভালো। কিন্তু অতীব সত্য ঘটনা হল ভালবাসার মত এদের কেউ থাকেনা। অবশ্য এর প্রয়োজনও পড়েনা খুব। এরা ভালবাসতে পেরেই সুখ পায় পরম । জয় হোক বুক পিঠ মিলে যাওয়া, ইস্ত্রি হয়ে যাওয়া সেইসব মানুষদের।"

কথা শেষ হয়ে গেলে ফের হাঁটা ধরব। পথে পথে। যে পথে পেছন ফিরতে নেই। থামতে নেই। কেবলই সামনে যেতে হয়। যে পথের শেষ প্রান্তে নেই কোন ঘর। ধূধূ প্রান্তর আর আরণ্যক রাত্রির সুখ অপেক্ষা করে আছে যে পথের শেষে। একবুক প্রেম নিয়ে আমি হাঁটব সেই পথে। প্রিয় ইউকেলেলেটা টুংটাং করতে করতে।

এইসব ইচ্ছেরা বেঁচে থাক...
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ রাত ১:৩৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×