somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে সাধ চলে যাও

১৯ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগর পরিবহন এ চড়েই ঘরে ফিরি রোজ। আজকে দোতলার সামনের সিটে বসে ফিরছি। বাস মৎস্য ভবন মোড়ে সিগন্যালে। হঠাৎ একটা গাছে চোখ গেল আটকে। এই জিনিস এতদিন ধরে এখানে। রোজই তো এই পথে ফিরি কই চোখে তো পড়ে না। স্থাপত্য অধিদপ্তরের একটা বড় কৃষ্ণচূড়া গাছ। ভরা বর্ষায় ফুল ধরে আছে। অবশ্য এ বছর সব গাছেই কৃষ্ণচূড়া দীর্ঘ স্থায়ী রূপ পেয়েছে। তবে আমার চোখ আটকেছে অন্য কিছুতে। কৃষ্ণচূড়ার গাছের লাগোয়া আরেকটা গাছ। নীল কৃষ্ণচূড়া। Blue Jacaranda যার নাম। কয়েকটা মাত্র ফুল। কিছুদিন আগে ছিল এর ফুলের মরশুম। আমার চোখ ছানাবড়া। এই অপূর্ব রঙ এতদিন কেন দেখিনি। অবশ্য ঢাকা শহরে এই বস্তু আরেক জায়গায় আছে। ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর বাড়ির দেয়াল ঘেঁষে। বিভিন্ন গাছের ফোকর গলে একটু একটু দেখা যায়।

মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। আমি তাকিয়ে আছি গাছটার দিকে। হঠাৎ নিচে একটা হইচই শোনা গেল। উঁকি দিয়ে দেখি একটা লোক দৌড়ে পালাচ্ছে। পেছনে ছুটছেন আরও একজন। বেশ স্বাস্থ্যবান ভদ্রলোক। কিন্তু ধরতে পারলেন না। জানা গেলো বাস থেকে নামার সময় উনার মানিব্যাগ নিয়ে দৌড় দিয়েছে। বেশ বিমর্ষ হয়ে গেলেন ভদ্রলোক। পুলিশ বক্সে গেলেন সঙ্গে সঙ্গেই। এই রাস্তায় কয়েকজন পানি বিক্রি করছে। তাদের পাশ দিয়েই দৌড়ে গেল। উনি তাদের ধরতে বলেছিলেন , তাদের ভ্রুক্ষেপও হয় নি।

সিগন্যাল ছেড়ে দিয়েছে। সবার অনেক তাড়াহুড়ো। তুমুল গতিতে ছুটে যাচ্ছে একেকটি বাহন। আমাদের বাস অবশ্য সেই গতিতে আটকে আছে বলা যায়। সামনেই একটা রিকশা পড়েছে। বেচারা না পারছে সাইড দিতে না পারছে খুব জোরে টানতে। রিকশায় তিন তরুণী বসে আছে। বেশ হাসিখুশি তারা। গল্পে গল্পে হাসিতে ভেঙে পড়ছে একেকজন।

রিকশা বাহন হিসেবে এক সময় আমার খুব পছন্দের ছিলো। মানুষের সব পছন্দ সব সময় এক থাকে না। এখন অপছন্দের শীর্ষে এই জিনিস। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষে আমার একজন বন্ধু ছিলেন। যিনি আমাকে এই শহরে পরম মমতায় আগলে রাখতেন। তার সাথে বের হতাম প্রায় দিনই। ঘণ্টা চুক্তি রিকশা নিতাম আমরা। দুই ঘণ্টা ১০০ বা ১২০ টাকা নিতো। এই ভাড়ায় রিকশা ওলা বেশ খুশিই থাকতো। আমরা হুড খোলা রিকশায় ঘুরতাম। গলা ছেড়ে গাইতাম। কখনো সখনো আমরা ভিজতাম অকস্মাৎ নেমে আসা বৃষ্টিতে।

আমার সেই বন্ধুটি আর নেই। হারিয়ে গেছেন। তার শোক চেপে রেখেছি অনেক বছর। শেষ বার তিনি এসেছিলেন এক সন্ধ্যায়। বইমেলায় ঘুরেছিলাম। ক্লান্ত হয়ে বসে জিরিয়ে নিয়েছিলাম এক বেঞ্চিতে। সেই আমাদের শেষ আলাপ। এখনো চোখে লেগে আছে ঠোঁটের কোণে মেখে থাকা হাসিটুকু।

একটু আগের মন ফুরফুরে ভাবটা চলে গেছে। একরাশ বিষণ্ণতা ভর করলো হঠাৎ। ভারী হয়ে আসছে যেন সব। গলার কাছে এক বলক কান্না থমকে আছে। মন খারাপ হয়ে গেছে আমার।

হাতে কবি হাফিজ শিরাজির অনন্য সৃষ্টি। আমি দুঃখ ভুলতে চোখের সামনে মেলে ধরলাম এই -
ওগো সাকি, দাও বিলিয়ে প্রাণ পেয়ালায় শরাব তোমার..
প্রথমে প্রেম সহজ ভেবে পদে পদে খাচ্ছি তো মার...

আমার চোখ ভিজে আসছে। বাস ছুটছে। তীব্র বাতাসে আদ্র গলার থমকে থাকা আরও যন্ত্রণা দিচ্ছে।

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×