somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জন্মের দায় :: হায় হায় :: নাকি ভাগ্যের রায়

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মের দায় থেকে যায়। আমার জন্মের দায়ের জন্য আমাকে ধর্ম বিশ্বাসের কথা স্বীকার করতে হয়। আমি ধর্মকে স্বীকার করি এবং প্রকৃতি এবং পৃথিবীর সকল ধর্মকে জ্ঞান স্বীকার করি। হিন্দু না, মুসলিম, জিগাসে বহু জন? সকল ধর্মগ্রন্থইআমার কাছে আসমানি কিতাব। ঈশ্বরের মানুষের কাছে আসতেই হয়, মানুষ ছাড়া তার অস্তিত্ব প্রকাশের অন্য কোন মাধ্যম নাই। সময়ে মানুষের বোধের কারণে ধর্ম পরিবর্তন হয়। ঈশ্বরকে বিশ্বাস করতে আমি বাধ্য, তিনি আমাকে মহান উপহার হিসাবে প্রতিবন্ধী করে দিয়েছেন। যদিও অনেক পরে বুঝতে পারলাম, জাতিশুদ্ধ প্রতিবন্ধী, আমার শুধু স্বীকৃতি। প্রতি নিয়ত বাইশ কেজি ওজনের জুতা আমার শরীরে ঈশ্বরের স্বাক্ষী দেয়। ধর্ম আলোচনা, এখানে ক্ষমা চেয়ে, অন্য জন্মের দায়ে ভুলি।
পৃথিবীর থেকে বেঁচে থাকার সব উপকরণ, পরিবার থেকে সেবা, ভালবাসা, অসংখ্য বন্ধুর সহযোগিতার উপহারের এক ধরনের দায় জন্মায় মনের ভিতর। আমার জীবনে ঈশ্বর বহুবার বন্ধু হয়ে দেখে দিয়ে গিয়েছে। অসংখ্য বন্ধুর ভালবাসা পেয়েছি,
জন্মসময়ের শুভেচ্ছার ভালবাসায় আমি শীতল স্থির। স্বর্গের চেয়ে এই ভালবাসা অর্জনে আমি তৃপ্ত। সকল বন্ধুদের ভালবাসা। ভালবাসার মানুষগুলোর জন্য দায় থাকে, আমারও আছে। ব্যর্থ হলেও যতোক্ষন বেঁচে থাকা, ততক্ষন চেষ্টা। তাই,
চার বছরের ফামার্সি কোর্স ছয় বছরে শেষ করেও আমি উপযুক্ত কবিরাজ হতে পারি নাই, আমি নিশ্চিত ছিলাম, এ আমার জন্ম উদ্দেশ্য নয়।
স্বভাবগত ভাবেই লেখি, তারও চৌদ্দ বছর হয়ে গেছে, কিন্তু কবি কিংবা লেখক নই আমি। লিখতে না পারা মানুষের চিঠি লেখক মাত্র।
বেঁচে থাকবার জন্য ব্যবসায়ী হিসাবে চরম ব্যর্থ। তার প্রমাণ পেতে পেতে আমি ক্লান্ত।
সরকারী বিজ্ঞান কলেজে প্রথম বর্ষের ছাত্র থাকতেই সংগঠন তৈরি করি`` অদ্বৈত''। এখনও সময়ের তরুণদের সংগঠন `` মৌলিক বাংলার সাথে আছি। কিন্তু এ ভাবনা আমার জন্মসূত্রে পাওয়া নয়।

এই দীর্ঘ জীবনে আমি শুধু আমার মা`য়ের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। তার চোখের বিশ্বাসকে শুধু প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছি। সমাজ, পরিবারের সাথে একজন মায়ের লড়াই করে অসহায় এক শিশুর জন্ম উদ্দেশ্য মায়ের হাসি মুখ, ছাড়া আর কিছু নয়।
পায়ের ক্ষত ঘামে ভিজে গেলে কিংবা পাহাড়ি পথে অনেক উপর থেকে পরে গিয়ে কিংবা উপহাসের পাত্র হলে অথবা অথৈই জলে কিংবা জলশূূণ্য তৃষ্ণার কালে অথবা বরফের পাহাড়ে, যখন অক্ষমতার কাছে হেড়ে যাই, আমার মায়ের মুখ শক্তি জ্বলায় মনে মননে, আমি আবার শুরু করি।
এক জোড়া চোখ আমাকে বিশ্বাস করে তাকিয়ে আছে
একটি মানুষ একটি মরা গাছে বছরের পর বছর জল দিচ্ছে ।
আমি সেই মা'য়ের বিশ্বাসকেই শুধু প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছি। ঈম্বর এবং বাবাকে চিনেছি কারণ আমার মা' তাদের পরিচয় করিয়ে দিয়েছেন।
আমার জন্ম দায়, আমার মায়ের বিশ্বাস, আমাকে বাচিঁয়ে, আদরে, বড় করে কোন ভুল করে নাই। পৃথিবীর সকল নারীর প্রতি মস্তক নামিয়ে শ্রদ্ধা, তারা মা হতে পারে।
আমার মায়ের জন্ম তারিখের একদিন আগে আমার জন্মরাত। আমার যা কিছু সত্য, সুন্দর, উত্তম, সবটাই আমার মায়ের দান অথবা শিক্ষা। আমি তার মনের পুরুষ রূপের প্রকাশ মাত্র।
শুভ জন্মদিন মা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ রাত ১১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×