মধ্যবিত্ত ব্লক
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুমনের জ্বর বাড়ছে। জ্বর বাড়লে সুমনের একটা নতুন খেলার জগত তৈরি হয়। সাদা কালো বড় বড় ব্লক নিয়ে খেলার জগত। সুমন সবগুলো সাদা- কালো আলাদা করে ফেলবে, ঠিক তখন মায়ের কন্ঠ শুনে সব এলোমেলো হয়ে যায়। বাবা বাসায় ফিরেছেন। আজও সে ভেবেছে, সুমন সুস্থ হয়ে গেছে। তাই কোন ঔষুদ ছাড়াই বাড়ি ফিরেছে। সুমন চার দিন ভাত খায়নি তাই কিছু ফল অানতে বলেছিলেন, তাও আনেনি। মা চিৎকার করে কাঁদছে আর বকছে বাবাকে। বাবা চুপ। জন্মের পর থেকে অসুস্থ সুমনের প্রতি বাবা ক্লান্ত। এই ছেলের পেছনে আর সে অর্থ ব্যয় করতে সামর্থ নাই। তাকে তিন ভাই চার বোনের পরিবার দেখতে হয়। নিজের ছেলে অসুস্থ হয়ে শুয়ে আছে, দেখলে নিজেকে অপরাধী মনে হয়, তাই বাবা গোসল করে খেয়ে, টিভি দেখতে বসে গেলেন। মা সুমনের কপালে ভেজা কাপড়ের স্পর্শ দিয়ে তাপ টেনে নিচ্ছেন। সুমনের বেশ ওম ওম অনুভব হয়। একবার সে সবগুলো ব্লক মিলিয়ে ফেলবে, মা জানে না। জানলে নিশ্চিত ডাক দিবে। আর মাত্র দু'বার ব্লক মিলাতে পারলেই আর কোনদিন বাবার কাছে ব্লক চাইতে হবে না। খেলার শখ মিটে যাবে। মা বুঝে গেছে, সুমনের সারা শরীর শীতল জল দিয়ে ধুইয়ে দিচ্ছি, শীত করছে সুমনের কিন্তু ভিতরে ব্লক মিলানোর তৃষ্ণা উত্তাপ বাড়িয়ে চলছে। সুমন ২য় বারও ব্লক মিলিয়ে ফেলে। এবার মা চিৎকার করে উঠে, আমার সুমন কথা বলে না কেন?
মা সুমন নিয়ে খালি পায়ে হাসপাতালে ছুটছে, পেছনে পৃথিবীর সবচেয়ে ক্লান্ত পিতা। সুমন শেষবার ব্লক মিলাতে পারলেই খেলা শেষ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫

৷
বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে
নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।
অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী
বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি।
আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান
হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।
© রফিকুল...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭

হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের...
...বাকিটুকু পড়ুন