প্রতিদিন ভালবাসার নতুন শব্দ খুজি
প্রাণের মতো প্রেম ভিক্ষারী হয়ে,
মাধুকরী!
আর কতো পারি দিবো গ্রহস্থ বাড়ি।
কতটা আকাশ উড়ে মেঘ হবে
তৃষ্ণার পানি।
হায় ভিখারী!
আঁচলের ধানে তুমি কার ঘ্রাণ খোজো,
স্মৃতিতে রয়ে গেছে কিশোরী সে আজও।
নক্ষত্র পথ দেখায়, আকাশের দিক
হাতের রেখায় হেটে যায় ভূমিতব্যের পথিক।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



