somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরবন রক্ষা আন্দোলন ২০১৮

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দরবনের প্রকৃতি, প্রাণ এবং জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কয়েল পাওয়ার প্রজেক্ট ( কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র) এ। পূর্বে এ নিয়ে মৌলিক বাংলা এবং জাতীয় সম্পদ রক্ষা কমিটি একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। মৌলিক বাংলা সর্বশেষ ২০১৬ তে ঢাকায় সুন্দরবন রক্ষায় `পদযাত্রা' কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মকান্ডের ধারাবাহিকতায় ২০১৮ তে সুন্দরবন রক্ষায় নতুন চিন্তায় নিয়ে কাজ শুরু করেছে আমরা। চিত্র প্রদর্শনীর মাধ্যমে শুরু করে পরবর্তীতে অন্য যে কোন কর্মসূচির মাধ্যমে সুন্দরবনকে বাঁচানোই আমাদের লক্ষ্য

চিত্র প্রদর্শনী:

১) সারাদেশে ঘুমিয়ে থাকা দেশ প্রেমিকদের জাগিয়ে তোলা।
২) শিল্প মাধ্যমে সুন্দরবনকে মানুষের সামনে নিয়ে আসা।
৩) জন সাধারণকে ছবি'র মাধ্যমে সুন্দরবনের গুরুত্ব বুঝানো এবং এ বিষয় কথা বলতে উৎসাহিত করা।
৪) দেশী এবং আন্তর্জাতিক মিডিয়াকে সুন্দরবন নিয়ে প্রচার করতে আগ্রহী করা।
৫) বুদ্ধিজীবী এবং পরিবেশ গবেষকদের নতুন করে আলোচনা এবং তথ্য প্রদান।
৬) তরুণ সমাজের ভিতর নতুন কে শক্তি সঞ্চারণ করা।
৭) চিত্র প্রদর্শনীর উপর নির্ভর করে ডকুমেন্টরি তৈরি এবং ডকু ফিল্ম তৈরি করে সর্বত্র ছড়িয়ে দেয়া।
৮) পোস্টার এবং দেয়াল লিখন দিয়ে দীর্ঘকালীন বিষয়টি সামনে তুলে ধরা।

চিত্র প্রদর্শনী ছবি'র সাইজ:
৩০/২৪ ইঞ্চি ছবি হলে ভাল তবে এখানে চিত্রকারের চিন্তাকে গুরুত্ব দেয়া হবে( সহজ বহনযোগ্য যে কোন আকৃতির ছবি) কারণ সুন্দরবন একটি সার্বজনীন বিষয়। যে কোন মতামতকে গ্রহণ করা হবে, যা সুন্দরবনকে রক্ষায় সহায়তা করবে।

আন্তর্জাতিক মিডিয়ায় চিত্র প্রদর্শনীর বিয়ষটি তুলে দেবার জন্য চিন্তা
১) দেশীয় চ্যানেল এবং পত্রিকা এবং নেটভিক্তিক প্রচার মাধ্যমগুলোকে আহ্বান করা হবে।
২) বিভিন্ন এ্যাম্বাসিকে লিখিত এবং ভিডিও চিত্র প্রদান করা হবে।
৩) দেশের বাহিরে অবস্থানরত বাঙালীদের কাছে তা পৌঁছে দেয়া হবে।
৪) মৌলিক বাংলা'র তরুনদের মাধ্যমে ২৩০টি উপজেলায় ছোট আকারে ভিডিও দেখানো এবং লিফলেট ছড়ানো হবে।
৫) অন্যান্য শিল্প মাধ্যমে কাব্য/গান/ মঞ্চ নাটক/ পুঁথি/ নাটিকায় এই ফুটেজ ব্যবহার এবং কথায় সুন্দরবন বিষয়টি তুলে আনা হবে।

চিত্র প্রদর্শনীর ধারাবাহিকতা:
১) জাতীয় প্রেসক্লাবে প্রথম দুইদিন শুরু করে পরবর্তীতে অন্যান্য স্থানে দিনব্যাপী চিত্র প্রদর্শনী করা হবে।
২) ঢাকা থেকে সুন্দরবন যাত্রা পথে বিভিন্ন উপজেলার প্রেসক্লাবে তা দিনব্যাপী প্রদর্শন করা হবে।
৩) খুলনায় আজিজ পার্কে সর্বশেষ চিত্র প্রদর্শনীর আয়োজনের মধ্যে দিয়ে এ কর্মকান্ডের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


সমস্যার মোকাবেলা'র জন্য মৌলিক বাংলা'র তরুণরা ২০১১ থেকে কাজ করে আসছে। তাই যে কোন ধরনের সামাজিক ও প্রশাসনিক
সংকটে মৌলিক বাংলা দায়ী থাকবে এবং যে কোন মূল্যে চিত্রকারকে সকল সমস্যা থেকে দূরে রাখবে। চিত্রকার এবং শিল্প বাংলাদেশের মূল্যবান সম্পদ, তাই জাতীয় সম্পদ রক্ষায় মৌলিক বাংলা মানব ঢাল হয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করছে। `এক জীবন, এক বাজি, বাংলাদেশ ভালবাসি'' এই স্লোগানে মৌলিক বাংলা' স্বদেশের যে কোন তরুণ শিল্পীকে সর্বোচ্চ সহযোগিতা এবং নিরাপত্তার দায় গ্রহণ করবে।

সর্বশেষ আবেদন:

হিমালয়ের পাদদেশে ছয় ঋতুর রঙিন ভূমি আমাদের বাংলাদেশ। আর্য, মোঘল, বৃটিশ, পাকিস্তানি ভিনদেশীদের বিরুদ্ধে এ দেশের তরুণ সমাজ অগ্রগামী ভূমিকা পালন করে এসেছে। রক্তগঙ্গায় পবিত্র হয়েছে এ ভূমি বহুবার। পূর্বপুরুষের ধারাবাহিকতায় এ ভূমির পরিবেশ, প্রকৃতি এবং প্রাণ রক্ষার দায়িত্ব এখন আমাদের। তাই মৌলিক বাংলা'র সহস্রাধিক তরুণদের অগ্রযাত্রায় নতুন কর্মসূচিতে আপনাদের যে কোন চিন্তা এবং শক্তিকে বাংলাদেশের প্রয়োজন। নিজ নিজ স্থান থেকে, নিজ কর্মের মাধ্যমে দেশের তথা এই সময়ে সুন্দরবনের কথা আপনার চিন্তা/ চিত্র/ চিৎকারে প্রকাশের জন্য আবেদন করা হলো।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×