কেঁদো না!
আমার মৃত্যুতে মাটির গভীরে উৎসব শুরু হবে।
শিয়াল দাঁতে করে নিয়ে যাবে ক্ষুধার্ত শিশুর কাছে
অথবা অচেনা প্রাণ, যার কাছে পরিচয় শুধুই আহার আমি।
কীট-পতঙ্গ বহুরূপে মিশে থাকি,
দেহ তো সামান্য!
যাহা বহুমূল্য তাকে অস্বীকার করি।
কেঁদো না মা!
জন্মাতে শিখে যাওয়া তোমার ছেলে
যত খন্ড হবে, তত ভাগে জন্মাবে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




