মাঝে মাঝে হৃদয়ের কাটা দাগটি থেকে রক্তক্ষরণ ঘটে
বিন্দু বিন্দু নয়, তরল শীতল রক্ত।
আবদ্ধ জীবনে ছোট স্বপ্নগুলো কখনো দোল খায় না
স্বপ্ন ছেঁড়া , বাঁধনহারা পালকগুলো ওড়ে ওড়ে যায়
মাঝে মাঝে ভাবি এতো বিষাদ নিয়ে মানুষ বেঁচে থাকে
কীভাবে...
যেভাবে মেধাহীন একটি জাতি তেলাপোকার মতো টিকে থাকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


